চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেখাপড়ায় মনোযোগ দিয়েছেন জেসিয়া ইসলাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

খুব বেশি নয়, মাস দুয়েক আগের কথা। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ খেতাব পাওয়ার পর চীনে ‘মিস ওয়ার্ল্ড’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন জেসিয়া ইসলাম। যার জন্য জেসিয়ার মনোযোগ ছিল ‘মিস ওয়ার্ল্ড’র আসর নিয়ে।

বিশ্বের সবচেয়ে বড় ওই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়া ও নিজেকে প্রস্তুতের জন্য গেল বছরের লম্বা একটা সময় জেসিয়া লেখাপড়া থেকে দূরে ছিলেন। মনোযোগ ছিল ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা নিয়ে। তবে, এখন জেসিয়ার কাজ নিয়ে কোনো তাড়া নেই। সেজন্য তিনি নিজেকে সময় দিচ্ছেন।

আবারো লেখাপড়ায় মনোযোগ দিতে চাইছেন জেসিয়া। এ লেভেল সম্পন্ন করে জেসিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতেও এখন পরীক্ষা দেয়া লাগছে। ভর্তি যুদ্ধে অংশ নেয়ার জন্য জেসিয়া লেখাপড়ায় মনোযোগ দিয়েছেন।

Banglabid

রোববার বিকেলে জেসিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, আসছে সামার সিজনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। সেজন্য লেখাপড়ায় মনোযোগ দিয়েছি। ভর্তি পরিক্ষায় কী কী প্রশ্ন হতে পারে, সেসব বিষয়গুলো একটু ঘেঁটে দেখছি। তিনি বলেন, আমার ইচ্ছে কম্পিউটার সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর করব। দেখা যাক, ভাগ্যে কি আছে!

এর আগে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ‘ও লেভেল’ দিয়েছেন জেসিয়া, পরে ‘এ লেভেল’ করেছেন প্রাইভেট প্রতিষ্ঠান থেকে। তাছাড়া কিছু দিন আগে সিনেমার কাজ করবেন বলে আগ্রহ প্রকাশ করেছিলেন জেসিয়া। সেটির আপডেট কী? জেসিয়া বললেন, সিনেমায় তো কাজ করতেই চাই। তবে মনের মত হতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনজেসিয়া ইসলামমিস ওয়ার্ল্ডশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র-পাট খাত আধুনিকায়নে নতুন সম্ভাবনা’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT