চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লুটেপুটে খাই’ যেন না হয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫৯ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২০
সম্পাদকীয়
A A
প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে দেশের অর্থনীতিকে ক্ষতির হাত থেকে বাঁচাতে কয়েকটি প্যাকেজে প্রায় ৭৩ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সহায়তা কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো; সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো, সরকারি ব্যয় ও মুদ্রা সরবরাহ বৃদ্ধির পাশাপাশি ক্ষুদ্র ও বৃহৎ শিল্প খাতের কার্যক্রম চালু রাখা।

আমরা এরই মধ্যে জেনেছি, প্রতিবেশ দেশ ভারতসহ বিশ্বের প্রায় সবদেশই করোনাভাইরাসের কারণে সম্ভাব্য অর্থনৈতিক মন্ধা বা ক্ষতি মোকাবেলায় এমন কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। কেননা এই মুহূর্তে পৃথিবীর সব দেশকেই একদিকে যেমন করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে, অন্যদিকে অর্থনীতির চাকা সঠিকভাবে চালু রাখতেও লড়তে হচ্ছে। যে লড়াই প্রত্যেকটা দেশের কাছেই বিরাট এক চ্যালেঞ্জ। যার একটাতেও হারা যাবে না। হারলেই সব শেষ!

গত ১৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর কথা নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। দেরি না করে তার এক সপ্তাহ পর ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাইরাস মোকাবেলায় নানা পদক্ষেপের কথা জানান। ওইদিন দেশের রপ্তানিমুখী শিল্পের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দেন তিনি।

Banglabid

সেই অর্থে আজকের প্রণোদনা তা সরকারের দ্বিতীয় পদক্ষেপ। সব মিলিয়ে আর্থিক সহায়তার পরিমাণ পৌনে ৭৩ হাজার কোটি টাকা। যে অর্থ সরকারের কর্মপরিকল্পনার অংশ হিসেবে দেওয়া হবে। যার মধ্যে শিল্পখাতে অল্পসুদে ৩০ হাজার কোটি টাকা দেওয়া হবে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে। আর ৪ শতাংশ সুদে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে ২০ হাজার কোটি টাকা। বাকি টাকা সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর ও স্বল্প আয়ের মানুষের খাবার কেনাসহ অন্যান্য খাতে ব্যয় করা হবে।

এসব প্যাকেজ ঘোষণা করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে। পাশাপাশি তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেও দিয়েছেন, এই তহবিল নিয়ে কেউ যেন দুর্নীতি বা অপব্যবহার না করেন। মোট কথা সবাইকে সততার সঙ্গে কাজ করতে বলেছেন।

কিন্তু আমরা বারবার দেখেছি, এই ধরনের তহবিল শক্ত হাতে পরিচালিত না হলে, নয়ছয় হয়। তাই শুধু আহ্বান জানালেই হবে না; কেউ যদি এই বিশেষ তহবিল নিয়ে দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িত না হতে পারেন, সে জন্য কার্যকর মনিটরিং থাকতে হবে।

Reneta

আবার মুখ চিনে বা বিশেষ সম্পর্কের ভিত্তিতে সরকারি তহবিল বণ্টনেরও বহু নজির আমাদের আছে। সেক্ষেত্রে প্রকৃত ক্ষতির মুখে পড়া ব্যক্তিদের বঞ্চিত হওয়ার সুযোগ থেকে যায়। আর তাই যদি হয়, এই তহবিলের আসল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে।

আমরা মনে করি, প্রধানমন্ত্রী যে মহৎ উদ্দেশ্য নিয়ে এই তহবিল করে দিয়েছেন, তা সঠিকভাবে ব্যবহার করা না গেলে করোনাযুদ্ধে জয়ী হলেও দুর্নীতির কাছে আমরা হেরে যাবো। যা জাতির জন্য সুখকর হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিকরোনাভাইরাসপ্রণোদনা প্যাকেজ ঘোষণাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে অর্থ চায় রিহ্যাব

পরবর্তী

করোনাভাইরাস: করোনাকালে লকডাউন ঢাকা!

পরবর্তী

করোনাভাইরাস: করোনাকালে লকডাউন ঢাকা!

নিম্ন আয়ের মানুষের পাশে 'ফুড ব্যাগ প্রোগ্রাম' নিয়ে মিরপুর ক্লাব

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT