চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক ছুটছেন, ছুটছে বাংলাদেশের লিড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়ে বোলারদের দৌড়ের উপরে রাখা বাংলাদেশের ব্যাটিং তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে দুই উইকেট হারালেও লিড টেনে নিয়েছে দুইশর কাছে। মুমিনুল হক ১৩২ করে ফিরে গেলেও মুশফিকুর রহিম ছুটছেন, অপরাজিত আছেন ১৪৩ রানে। সঙ্গী লিটন দাস ৯ রানে।

মিরপুর টেস্টে ঝলমলে ব্যাটিং যাত্রাটা অব্যাহত রেখেছে বাংলাদেশ। সোমবার লাঞ্চ বিরতির পরপরই সেঞ্চুরি ছুঁয়েছেন মুশফিক। এইন্সলের বল বাউন্ডারিতে ঠেলে তুলে নেন সপ্তম টেস্ট শতক। ১৮ চারে ১৬০ বলে তিনঅঙ্ক ছুঁয়েছেন।

জিম্বাবুয়ে-২৬৫, বাংলাদেশ-৪৪২/৫ (চা বিরতি)

মুশফিকের আগে মুমিনুল শতক ছুঁয়ে লাঞ্চ বিরতিতে যান। ৭৯ রানে অপরাজিত থেকে সকালে ক্রিজে আসা টাইগার অধিনায়ক পেসার ত্রিপানোকে লংঅনে বাউন্ডারি ছাড়া করে ১৫৬ বলে পৌঁছান ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরিতে। পথে ছিল ১২টি চার।

আউট হয়ে ফেরার সময় মুমিনুলের পাশে ১৩২ রান। ১৪ চারে ২৩৪ বলে সাজানো। অধিনায়কের পর মিঠুন সাজঘরে ফেরেন ১৭ করে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে মুমিনুল ও মুশফিক চতুর্থ উইকেটে যৌথ প্রযোজনায় ২২২ তুলে বিচ্ছিন্ন হয়েছেন। শতকের পথে জুটির রেকর্ডে তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে ছাড়িয়ে গেছেন তারা।

Reneta

টেস্টে দুটি করে দুইশ রানের জুটি ছিল তামিম-ইমরুল ও মুমিনুল-মুশফিকের। বাকি দুজনকে ছাড়িয়ে গেলেন মুমিনুল ও মুশফিক। তাদের পাশে এখন তিনটি করে দুইশ রানের জুটি। আর সাদা পোশাকে দশমবারের মতো দুইশ বা তারচেয়ে বড় জুটি দেখল বাংলাদেশ।

১৪ ইনিংস পর শতক ছোঁয়া মুমিনুল দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়েছেন। এতদিন ৯টি সেঞ্চুরি নিয়ে তামিম ছিলেন উপরে, মুমিনুল বসলেন দেশসেরা ওপেনারের পাশে। তামিম ১১৫ ইনিংস খেলে নয় সেঞ্চুরি করেছিলেন, মুমিনুলের অবশ্য লাগল কেবল ৭৪ ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মুমিনুলমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ ফিরতি ট্রেনযাত্রা: ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ২৩, ২০২৬

ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ

মে ২৩, ২০২৬

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

মে ২৩, ২০২৬

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ দু্ইজন নিহত

মে ২৩, ২০২৬

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT