চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাস ভেগাসের হামলাকারী যদি মুসলমান হতো…

রেজাউল করিম রেজাউল করিম
৬:১৯ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের হামলাকারী স্টিভেন প্যাডক যদি একজন মুসলিম হতো, যদি সে ‘আল্লাহু আকবর’ বলে হামলা শুরু করতো, যদি তার এক হাতে কোরআন এবং অন্য হাতে অটোমেটিক রাইফেলসহ ছবি থাকতো, তাহলে… তাহলে কী হতো?

উপরের ঘটনাগুলোর সবকিছুই যদি হতো তাহলে মার্কিনিরা আর বলত না যে, ভুক্তভোগীদের অসম্মান করবেন না, বিষয়টিকে ‘রাজনৈতিক রঙ’ দেবেন না। তারা এটাও বলত না যে, প্রতিরোধক ও প্রতিকার সম্পর্কে কথা বলার মাধ্যমে প্যাডকের মত গণহত্যা বন্ধ করতে হবে। তারা আরও বলত, না, না, না। আমরা এটা মানতে পারি না।

এরপর যুক্তরাষ্ট্রে ৯/১১ এর পরে ঘটা সবচেয়ে বড় ঘটনার জন্য তারা কংগ্রেসে এ নিয়ে একটি শুনানিতে বসত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতি ঘণ্টায় ঘণ্টায় টুইট করে বলতেন, ‘আমি সবসময় এটাই বলছি’। যেমনটা তিনি ইউরোপের বিভিন্ন ঘটনায় করেছেন এবং মুহূর্তে সেটা রাজনৈতিক রূপ দিয়েছেন।

Banglabid

এরকম ঘটনা যাতে আর না ঘটে সেজন্য দ্রুত তারা একটি কমিটি গঠন করত। তারপর তারা হামলাকারীর জন্মস্থানের বিরুদ্ধে ‘সব বিকল্পের ঝাঁকুনি’ দিত। কিন্তু হামলাকারীর আসল দেশ যখন স্বয়ং যুক্তরাষ্ট্র তখন কী হবে? এক্ষেত্রে হত্যাকারী শুধুমাত্র একজন বিশৃঙ্খল আমেরিকান। সে সামরিক স্টাইলের অস্ত্র ব্যবহার করেছে, যা সে বৈধ প্রক্রিয়ায় এবং সহজে কিনেছিল।



ঘটনার পর যুক্তরাষ্ট্রে যা ঘটল তাও স্বাভাবিক। এ ঘটনা যে তেমন কোন বড় ঘটনা নয় তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট এবং তার রিপাবলিকান পার্টি পুরোপুরি নিস্ক্রিয় থাকল। তারপর তারা জোরাজুরি করে বলতে শুরু করে, এর প্রতিটি ইস্যু সন্ত্রাসী হামলার সাথে অসঙ্গতিপূর্ণ। তাই ঘটনাটিকে ‘রাজনীতিকরণ’ করা উচিত হবে না।

আরেকটু পর্যালোচনা করলে দেখা যায়, এরপরও যুক্তরাষ্ট্র সিরিয়ায় তাদের যুদ্ধ অব্যাহত রাখবে। তারা সেখানে বি-৫২, ক্রুজ মিসাইল, এফ-১৫এস, এফ-২২এস, এফ-৩৫এস এবং ইউ-২এস স্থাপন করবে। তারা তাদের তরুণদের বলবে, শেষ সন্ত্রাসীকে হত্যা বা ধরার জন্য চূড়ান্ত বলিদান দিতে হবে।

আইএসকে হারাতে মার্কিন প্রেসিডেন্টরা তাদের সর্বস্ব ঢেলে দিচ্ছেন। কিন্তু মার্কিন মুল্লুকে বন্দুক নিয়ন্ত্রণের আইন করার ক্ষেত্রে তারা রীতিমত উদাসীন। প্যাডকের হামলায় কতজন নিরীহ মানুষ নিহত হয়েছেন সেটা যেন কোন বিষয় না।

Reneta

এই ইস্যুতে বন্দুক সহিংসতা কমানোর জন্য কোন গুরুতর নীতি-ব্যবস্থার আলোচনা করার মত সময়ও মার্কিনিরা পাবে না বা করবে না। কারণ বিদেশে যুদ্ধ করতে গিয়ে মার্কিন প্রশাসন যতটা ঘুম হারাম করতে পারে, ঘরের সন্ত্রাসী ও নিজেদের অপরাধের ব্যাপারে তারা ততটাই অন্ধ।

নিউইয়র্ক টাইমসে টমাস এল ফ্রিডম্যানের লেখার চুম্বকাংশ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাস ভেগাসে হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ক্যাম্পে টেলিটকের ফ্রি বুথ উদ্বোধন

পরবর্তী

ক্রীড়া পরিষদে বিসিবির গঠনতন্ত্র অনুমোদন

পরবর্তী

ক্রীড়া পরিষদে বিসিবির গঠনতন্ত্র অনুমোদন

রোহিঙ্গা শিশুদের মুখে মুখে বাংলাদেশের প্রশংসা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শিশুদের মুখে মুখে ‘বাংলাদেশের রাজা’র প্রশংসা

সর্বশেষ

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত সব যাত্রী

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT