চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাল যুদ্ধ’ গোলশূন্য ড্র, জিতেছে আর্সেনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মধ্যকার ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। রোববার ওল্ড ট্র্যাফোর্ডে রেড ডেভিল ও অল রেডদের ‘লাল যুদ্ধ’ গোলশূন্য ড্র হয়। তবে ম্যানইউ-লিভারপুলের হাইভোল্টেজ ম্যাচের ড্রয়ের দিনে জয় পেয়েছে আর্সেনাল। সাউদাম্পটনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে গানাররা।

কদিন আগে এ ম্যাচ হলে লিভারপুলকেই ফেভারিট মানত সবাই। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয় লিভারপুল। হারলেই শিরোপা জয়ের মিশনে দারুণভাবে ধাক্কা খাবে ‘অল রেড’রা। সেরা চারে থেকেও অবস্থান সুনিশ্চিত নয় ম্যানইউর। কারণ ঠিক পেছনেই আর্সেনাল ও চেলসি। তবে লিভারপুলের বিপক্ষে জিততে পারলে ম্যানইউর আত্মবিশ্বাস বেড়ে যেত কয়েক গুণ।

শীর্ষে ওঠার লড়াইয়ে লিভারপুলকে টপকে গেছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ বেশি খেলে সিটির পয়েন্ট লিভারপুলের সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে এক নম্বর স্থানটা নিজেদের করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তাই ম্যানইউর বিপক্ষে এ ম্যাচটি লিভারপুলের জন্য বেশ চ্যালেঞ্জেরই ছিল। এ ম্যাচে হেরে ধাক্কা খেলে শীর্ষে থেকে যাবে সিটিই। সেক্ষেত্রে ঘুরে দাঁড়ানো বেশ কঠিনই হবে ইয়ুর্গেন ক্লোপের দলের।

দায়িত্ব নেয়ার পর এমন কঠিন চ্যালেঞ্জেও পড়েননি ওলে গানা। তাই আগেরদিন ম্যাচটিকে বড় ম্যাচ বলেই মন্তব্য করেছিলেন নরওয়েজিয়ান এ কোচ। সেই হাইভোল্টেজ ম্যাচের ফলাফল অবশ্য গোলশূন্য।

নিজ মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউ কোচের কপালে চিন্তার ভাঁজ ফেলে ইনজুরি। প্রথমার্ধেই তিনজন বদলি খেলোয়াড় নামাতে বাধ্য হন কোচ ওলে গানার। ইনজুরিতে পড়ে একে একে মাঠ ছাড়েন আন্দ্রে হেরেরা, হুয়ান মাতা ও জেসে লিনগার্ড। বিপরীতে ইনজুরির কারণে প্রথমার্ধে মাঠ ছাড়েন লিভারপুল ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো।

প্রথমার্ধে বল দখলে পিছিয়ে থাকে স্বাগতিকরা। ৪০% বল দখলে রেখে লুকাকু-র‌্যাশফোর্ডদের ৩টি শটের দু’টি ছিল অনটার্গেটে। আর লিভারপুলের হয়ে সালাহ-মানেদের ৪টি শটের ৩টিই লক্ষ্যভ্রষ্ট। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই।

Reneta

দ্বিতীয়ার্ধে ম্যানইউর রক্ষণে একের পর এক চাপ তৈরি করেছে লিভারপুল। কিন্তু গোলের দেখা পায়নি তারা। রক্ষণ সামলানোর সঙ্গে ৭৫ মিনিটে গোলের কাছাকাছি চলে গিয়েছিল ম্যানইউ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ক্রিস স্মালিং। দ্বিতীয়ার্ধে অবশ্য প্রথমার্ধের মতোই দুদলের মেডিকেল স্টাফদের ছোটাছুটি করতে হয়েছে খেলোয়াড়দের সেবায়।

এই নিয়ে গত চার ম্যাচের তিনটিতে পয়েন্ট হারালেও শীর্ষে লিভারপুল। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। সমানসংখ্যক ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৬৫। ২৭ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানইউ। আলেকজান্দ্রে লাকাজেত ও হেনরিখ মাখিতারিয়ানের গোলে ২-০ জেতা আর্সেনালের পয়েন্ট ৫৩। তারা আছে টেবিলের চার নম্বরে। ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম হটস্পার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইপিএলম্যানইউলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক সভায় যা বললেন নেতারা

আগস্ট ২, ২০২৬

আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা ফখরুল

আগস্ট ২, ২০২৬

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT