চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল বলে ‘শেষ ইনিংস’ খেলে ফেললেন ইমরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটিংয়ে নামার আগে সতীর্থরা দিলেন গার্ড অব অনার। আগেরদিন প্রথম ইনিংসে নামার সময়ও দেয়া হয় সম্মাননা। ইমরুল কায়েসের বিদায়ী ম্যাচে হাজির হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবালরা। রোববার ম্যাচে লাল বলে ক্যারিয়ারের শেষ ইনিংসটা খেলে ফেললেন খুলনার বাঁহাতি টপঅর্ডার ব্যাটার।

৩ বলে ১ রান করে ফেরেন সাজঘরে। তাতে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলকে নাম লেখানো হল না ইমরুলের।

শনিবার মিরপুরে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে দুই অঙ্ক পেরোলেও টিকতে পারেননি বেশিক্ষণ। ২৭ বলে তিনটি চারে ১৬ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসে খেলেন মোটে ৩ বল। এবারও আউট হন এনামুল হকের বলে।

Banglabid

শের-ই-বাংলা স্টেডিয়ামে সুমন খানের ৬ উইকেট শিকারের সকালে ১৭২ রানে গুটিয়ে যায় খুলনা। জবাবে ঢাকা করে ১৬০ রান। দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে ৯ উইকেট হারিয়ে বসেছে ইমরুলের দল।

ইমরুল সবশেষ টেস্ট খেলেছিলেন পাঁচ বছর আগে। ফেরার সম্ভাবনাও ক্ষীণ। যে কারণে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

২০১৯ সালের পর টেস্ট দলের দরজা আর খোলেনি ইমরুলের। ঘরোয়া লিগে ধারাবাহিকভাবে রান করলেও তরুণদের দিকে ঝুঁকেছেন নির্বাচকরা। বাংলাদেশের হয়ে ৩৯ টেস্ট খেলা বাঁহাতি ওপেনার আগের রাউন্ড জানান পরেরটিই হবে লাল বলের শেষ ম্যাচ।

Reneta

২০০৮ সালের নভেম্বরে সাউথ আফ্রিকা সফরে টেস্ট অভিষেক ইমরুলের। দেড় দশকের ক্যারিয়ারে ৭৬ ইনিংসে করেন ১,৭৯৭ রান। করেন তিন সেঞ্চুরি ও চার ফিফটি। সর্বোচ্চ ইনিংসটি ১৫০ রানের। ইমরুল প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৩৮টি। করেছেন ৭,৯৪৭ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরইমরুল কায়েসজাতীয় লিগবিদায়ী ম্যাচলাল বললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT