চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাল টিপ’-এর পর আবার একসঙ্গে ইমন-কুসুম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ১৫, মে ২০১৮
বিনোদন
A A

ইমন ও কুসুম শিকদার অভিনীত ‘লাল টিপ’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও স্বপন আহমেদ পরিচালিত এই ছবিটি সেসময় ব্যাপক আলোচিত হয়েছিল। ছয় বছর পর আবার জুটি বাঁধলেন ‘লাল টিপ’ ছবির নায়ক-নায়িকা।

তবে সিনেমায় নয়, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি অংশে দেখা যাবে ইমন ও কুসুম শিকদারকে। আজ (মঙ্গলবার) ধানমন্ডির অর্চাড পয়েন্টে এর শুটিং হয়েছে। নায়ক ইমন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা দুজন ‘লাল টিপ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলাম। এরপর আর কাজ হয়নি। তবে আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব রয়ে গেছে।

তিনি বলেন, এবারে ‘ইত্যাদি’র একটি শিক্ষা ও বিনোদনমূলক সেগমেন্টে আমরা অংশ নিচ্ছি। যেখানে দেখা যাবে, ঈদের কেনাকাটায় মূল্য হ্রাস নিয়ে মজার সব কাণ্ড। ইমন বলেন,  গানে গানে কেনাকাটা ও মূল্যহ্রাস নিয়ে দর্শকদের বোকা বানাতে অনেক দোকানকার যে ফন্দি পাতেন, সেটা দেখানো হবে। এখানে গানে কণ্ঠ দিচ্ছে কুসুম শিকদার।

কক্সবাজার থেকে ‘পাপ কাহিনি’ ছবির শুটিং থেকে ঢাকায় ফিরে আজ দুপুর থেকে ‘ইত্যাদি’র শুটিং করছেন ইমন। তিনি বলেন, ‘ইত্যাদি’র মতো দর্শক নন্দিত অনুষ্ঠানে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন এটাই। আর ঈদের ‘ইত্যাদি’ মানে তো বিশেষ কিছু। অনেকদিন পর এই অনুষ্ঠানটিতে কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগলো। আর কুসুম শিকদারের সঙ্গে অনেকদিন পর কাজ করার আনন্দটা আরও বেশি।

বরাবরের মতো ‘ইত্যাদি’ পরিচালনা ও উপস্থাপনা করছেন হাসিফ সংকেত। জানা গেছে, নতুন নতুন সব আয়োজন নিয়ে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাতে। সেখানে থাকবে দেশ বরেণ্য তারকা, শিল্পী, সুধিজনের অংশগ্রহণে নানা পরিবেশনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইত্যাদিইমনকুসুম শিকদার
শেয়ারTweetPin1

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT