চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল জামদানি পরা হলো না মেয়েটির

আফরিন আপ্পিআফরিন আপ্পি
৭:৫৯ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

এইতো মাত্র ১০ দিন আগেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন রুহিন আফরিন জয়ী। একটি লাল জামদানির ভীষণ শখ ছিল তার। সদা হাস্যোজ্জ্বল প্রাণবন্ত মেয়েটির ইচ্ছা ছিল একাই ঘুরবেন থাইল্যান্ডে। ইচ্ছা ছিল গলায় পরবেন হালকা গোলাপি নেকলেস।

শুধু তাই নয়, পরিবারের মধ্যমনি মা-বাবা ভক্ত মেয়েটির চাকরির প্রথম মাসের বেতনের টাকা দিয়ে পরিবারের সবাইকে নিয়ে খেতে চেয়েছিলেন রেস্টুরেন্টে। ওভারটাইমের টাকা দিয়ে মাকে কিনে দিয়েছিলেন শাড়ী। ইচ্ছা ছিল আরও ভালো শাড়ী কিনে দেয়ার।

শেষ পর্যন্ত কিছুই করা হলো না। তার সব ইচ্ছাই থেকে গেলো অপূর্ণ। সব ইচ্ছের ঊর্ধ্বে উঠে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তিনি।

শনিবার রাজধানীর আজগর আলী হাসপাতালে বিকালে আইসিইউতে ভর্তি করা হয় জয়ীকে। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যর কোলে ঢলে পড়েন লিউকোমিয়ায় আক্রান্ত জয়ী।

গত পরশু বাংলাদেশের শ্রীলঙ্কাকে বধের উচ্ছাসে ফেটে পড়ে অন্যদের মত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তিনিও। তার কয়েকঘণ্টা পরই নিথর হয়ে গেলো সবকিছুই।

মেয়েটির এই আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। মেনে নিতে কষ্ট হচ্ছে তার স্বজনদেরও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে মাস্টার্স করা মেয়েটির স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার।

Reneta

কিন্তু সেই স্বপ্ন ডানা মেলার আগেই মৃত্যুর কাছে পরাজিত হতে হলো তাকে। মৃত্যুর আগে বাঁচার জন্য তীব্র লড়াই করেছিলেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেয়েটি। নিজেই নিজের জন্য রক্ত সংগ্রহ করতেন প্রচণ্ড রকমের আত্মবিশ্বাসী জয়ী।

জানা গেছে, লিউকোমিয়ায় আক্রান্ত জয়ীকে ২০১৭ সালের আগস্টেই কলকাতার চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, যতদিন বেঁচে থাকবে ততদিন ক্যান্সারকে সঙ্গী করেই বেঁচে থাকতে হবে তাকে।

সে সময় চিকিৎসকদের কাছে প্রশ্ন করেছিলেন তিনি, আমি আর কতদিন বাঁচবো? তার এ প্রশ্নের সোজাসুজি কোনো উত্তর না দিয়ে মৃদু হেসে ছিলেন চিকিৎসক।

না অার কোনদিন প্রশ্ন করবে না তিনি। প্রাণবন্ত মেয়েটির আর পরা হবে না লাল জামদানি। মায়ের বুক খালি করে চলে যাওয়া মেয়েটিকে ভেবে ভেবে নীরবেই চোখের জল ঝরবে দু:খিনী মায়ের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জুঁইলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

তথ্য প্রযুক্তি নির্ভর কৃষির জন্য বাজেট বরাদ্দের কথা জানালেন অর্থমন্ত্রী

মে ২৩, ২০২৬

রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: বিচারের দাবিতে পর্তুগালে প্রবাসীদের বিক্ষোভ

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আইনগত সহায়তা কার্যক্রম জোরদারে সরকারি-বেসরকারি সমন্বয়ের আহ্বান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT