চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লালমনিরহাটে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, বিক্ষোভ-সড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০২২
জনপদ, লালমনিরহাট
A A
লালমনিরহাটে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিজানুর রহমান মিজু, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জুয়াড়ী সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি তার মৃত্যু হয়েছে পুলিশী নির্যাতনে।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম জানিয়েছেন: লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক এলাকায় বৈশাখ উপলক্ষে গতকাল ১৪ এপ্রিল বৃহস্পতিবার চলছিল মেলা। ওই মেলা সংলগ্ন এলাকায় চলছিল জুয়া। খবর পেয়ে রাত আনুমানিক ১১টার দিকে লালমনিরহাট সদর থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে ধাওয়া করে মহেন্দ্রনগর ইউনিয়নের কাজির চওড়া এলাকার দুলাল খানের পুত্র রবিউল ইসলাম খান(২৫) সহ দুইজনকে আটক করে। এদের মধ্যে রবিউল ইসলাম খান অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসে। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন সময়ে রবিউল ইসলাম খান মারা যায়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসি ও তার স্বজনরা রংপুর-লালমনিরহাট মহাসড়কের মহেন্দ্রনগর বটতলা এলাকায় রাস্তায় কাঠের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এসময় ওই স্থানে দাড়িয়ে থাকা পুলিশের একটি পিকআপ ভাংচুর করে উত্তেজিত জনতা। সড়ক অবরোধের কারণে প্রায় ৪ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় সড়কের দুপাশে শতশত পণ্যবাহী ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। ভোর চারটার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে আশ্বস্ত করলে তারা চলে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহতের পরিবার ও তার স্বজনরা দাবি করেন, রবিউলকে পিটিয়ে ও নির্যাতনে হত্যা করেছে পুলিশ। হত্যার বিচার দাবি করেন তারা। এ নিয়ে এলাকায় চলছে উত্তেজনা।

ট্যাগ: পুলিশ হেফাজতে মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ইলন মাস্কের কাছে টুইটার জিম্মি নয়’

পরবর্তী

কাতার বিশ্বকাপ: ইউক্রেন-স্কটল্যান্ড প্লে-অফের তারিখ চূড়ান্ত

পরবর্তী
বাংলাদেশ ফুটবল দল মাঠে দাঁড়িয়ে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপ: ইউক্রেন-স্কটল্যান্ড প্লে-অফের তারিখ চূড়ান্ত

প্যারিস সেন্ট জার্মেই ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ হারায় ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের দায়ী করলেন জাভি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT