চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলা, গুলিতে হামলাকারী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ছুরি দিয়ে চালানো এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরে পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছে। 

বিবিসি জানায়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ হামলাকে পুলিশ ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছে।

বিবিসির একজন সাংবাদিক বলেন, তিনি ব্রিজের ‍ওপর মারামারি দেখতে পান। তিনি দেখেন, একাধিক মানুষ একজনকে মারছে। এরপর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গুলি চালায়। এতে এক হামলাকারী নিহত হয়। তবে পুরো ঘটনা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে এটি সন্ত্রাসী হামলা বলেই পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গুলিতে একজন নিহতের পাশাপাশি তারা একজনকে আটক করেছে। লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাটিকে ‘‘ভয়াবহ ঘটনা” হিসেবে ঘোষণা করেছে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, লন্ডন ব্রিজ স্টেশন এখন বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে কোনো ট্রেন থামতে পারবে না। স্থানীয়দের পুলিশের নির্দেশমতো চলার জন্য বলা হয়েছে। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটারে জানিয়েছেন, তিনি ঘটনার সার্বক্ষণিক নজর রাখছেন। দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় পুলিশ এবং জরুরি সেবাদানকারীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ট্যাগ: লন্ডন ব্রিজলন্ডন ব্রিজে হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক ওভারে ৫ উইকেট নিয়ে আল-আমিনের পাশে ভারতের মিঠুন

পরবর্তী

পুলিশের অসাধু সদস্যদের জন্য সতর্কবার্তা

পরবর্তী

পুলিশের অসাধু সদস্যদের জন্য সতর্কবার্তা

কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয় ভবন, মালয়েশিয়া, শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবির ভর্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী মেধা তালিকায় ১২তম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT