চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে মিয়ানমারের রাষ্ট্রদূতকে নিজ দূতাবাসে ঢুকতে বাধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লন্ডনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে নিজের দূতাবাসে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে ওই দূতবাসের জান্তা সরকারপন্থী সামরিক অ্যাটাশের বিরুদ্ধে।

রাষ্ট্রদূত কিউ জাওয়ার মিন বলেছেন, সেখানকার (লন্ডনের) কর্মীদের দূতাবাস ভবন ত্যাগ করতে বলেছে জান্তা সরকারপন্থী সামরিক কর্মকর্তা। আর তাকে বলা হয়েছে, তিনি এখন আর মিয়ানমারের প্রতিনিধি না।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি আরও বলেছেন, ‘আমাকে বাইরে বের করে দেওয়া হয়েছে।’

Banglabid

বুধবারের এই ঘটনাকে কিউ জাওয়ার মিন ‘মধ্য লন্ডনে আরেক ধরনের অভ্যুত্থান’ বলে উল্লেখ করে বলেছেন, ‘এই ধরনের অভ্যুত্থান চলতে পারে না।’

সে সময় রাষ্ট্রদূতকে লন্ডন মেফেয়ারের রাস্তায় দাঁড়িয়ে সেখান স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেও দেখা যায়।

তবে দূতাবাস দখলে নেওয়া বর্তমান কর্তৃপক্ষ পুলিশকে দূতাবাসে ঢুকতে নিষেধ করেছে।

Reneta

এরই মধ্যে দূতাবাসের বাইরে ভিড় করে বিক্ষোভ করছেন জান্তা সরকারবিরোধীরা।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সু চির মুক্তির বিষয়ে গত মার্চে কথা বলেন কিউ জাওয়ার মিন।

সেদিন বিবিসিকে তিনি বলেন, মিয়ানমার বিভক্ত আর সেখানে গৃহযুদ্ধের ঝুঁকি রয়েছে। তার এই বক্তব্য দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়। তিনি মধ্যবর্তী অবস্থানে আছেন।

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

তার পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে সেনা অভ্যুত্থানের ঘটনায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। বড় জনসমাগমে নিষেধাজ্ঞা ও রাত্রিকালীন কারফিউ থাকা সত্ত্বেও তারা বিক্ষোভ দেখায়।

এরই মধ্যে সেনাবিরোধী বিক্ষোভে মিয়ানমারে প্রাণ হারিয়েছে পাঁচ শতাধিক মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমারলন্ডন
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT