চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে ভবনে আগুন: নিহতের সংখ্যা নিয়ে অনিশ্চয়তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১৪, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
লন্ডন-আগুন

যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের লাটিমার রোডে বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ আগুনে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন লন্ডন ফায়ার কমিশনার ড্যানি কটন। তবে নিহতের কোনো সংখ্যা জানাননি তিনি।

ল্যানকাস্টার ওয়েস্ট এস্টেটের গ্রেনফেল টাওয়ার নামের ২৪ তলা আবাসিক টাওয়ার ব্লকটিতে মাঝরাতে আগুন ধরে বলেই ভবনের বেশি অধিবাসী সেখানে আটকা পড়েন। ওই ভবনে ৬শ’র বেশি মানুষের বসবাস ছিল।

আটক অধিবাসীরা প্রাণ বাঁচিয়ে পালানোর সব রকম চেষ্টা করছেন বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তাদের অনেককে আগুন থেকে বাঁচতে ওপরের ফ্ল্যাটগুলো থেকেও বারান্দা ও জানালা দিয়ে লাফিয়ে নিচে পড়তে দেখা গেছে। অনেকে আবার বিছানার চাদর ছিঁড়ে দড়ি বানিয়ে সেগুলো বেয়ে নামার চেষ্টা করছেন।লন্ডন-আগুন

Banglabid

ভবনে আটকে পড়া লোকজন প্রাণভয়ে চিৎকার করছেন। অনেকে চেষ্টা করেও তীব্র ধোঁয়ার কারণে ঘর থেকে বের হতে পারছেন না। ঘরেই আটকে রয়েছেন।

উদ্ধার করা আহতদের লন্ডনের ৫টি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়া আহতের সংখ্যা ৫০ এর বেশি বলে জানিয়েছে বহনকারী লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস।লন্ডন-আগুন

ফায়ার চিফ ড্যানি কটন সাংবাদিকদের বলেন, ২৯ বছরের পেশা জীবনে কোনো ভবনে এত ব্যাপক পর্যায়ের অগ্নিকাণ্ডের ঘটনা তিনি কখনো দেখেননি। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

Reneta

পুড়ে যাওয়া ভবনটির বিভিন্ন অংশ খসে পড়ছে বলে জানিয়েছে বিবিসি। যে কোনো সময় ভবনটি ধসে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

১৯৭৪ সালে গ্রেনফেল টাওয়ার নির্মাণ করে কেনসিংটন অ্যান্ড চেলসি বরোহ্‌ কাউন্সিল। গত বছরই ভবনটির মেরামতের পেছনে ১ কোটি ব্রিটিশ পাউন্ড ব্যয় করা হয়। কাউন্সিলই ওই মেরামতের অর্থায়ন করেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্যলন্ডন-আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT