চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লক্ষ্মী’ রিভিউ: শুরু থেকে শেষ পর্যন্ত ছবিটি দেখার ধৈর্য ধরে রাখা কঠিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ১০, নভেম্বর ২০২০
বিনোদন
A A

তৃতীয় লিঙ্গের বেশে অক্ষয় কুমার, লাভ জিহাদের উসকানি, হিন্দু সংগঠনের চোখ রাঙানির মাঝেই ওটিটি প্ল্যাটফর্ম হটস্টার-এ মুক্তি পেল ‘লক্ষ্মী’। ছবিটি কেমন হলো? ‘লক্ষ্মী’র সাজে কি দর্শকদের মন জয় করতে পেরেছেন অক্ষয়? রিভিউ লিখেছেন ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সিনিয়র সাংবাদিক এবং চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্ত।

পরিচালক- রাঘব লরেন্স
অভিনয়ে- অক্ষয় কুমার, কিয়ারা আদভানি, শারদ কেলকার, অশ্বিনী কালসেকার, আয়েশা রাজা মিশ্র, রাজেশ শর্মা

তৃতীয় লিঙ্গের ব্যক্তি লক্ষ্মীর গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। এই চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। শুরু থেকে শেষ পর্যন্ত ছবিটি দেখার ধৈর্য ধরে রাখা কঠিন।

ছবি যখন শুরুতে অক্ষয় কুমার আসিফ নামের এক মুসলিম পুরুষের চরিত্রে থাকেন। বিয়ে করেন রেশমি (কিয়ারা আদভানি) নামের এক হিন্দু মেয়েকে। সুখেই দিন কাটাচ্ছিলেন।

এক শিশু শিল্পীকে বলতে শোনা যায়, ‘এখনও হিন্দু মুসলিমেই আঁটকে আছেন।’ কিন্তু ছবির গল্প ‘লাভ জিহাদ’ নিয়ে নয়। এটি হরর-কমেডি, ২০১১ সালের ‘কাঞ্চনা’র হিন্দি রিমেক। কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার মিশন নেয়া আসিফকে দেখা যায় অদ্ভুত আচরণ শুরু করতে।

অক্ষয়ের ‘ভুল ভুলাইয়া’ ছবিটিও ছিল হরর-কমেডি। কিন্তু সেই ছবির গল্প এবং নির্মাণ ভালো ছিল। কিন্তু লক্ষ্মী ছবিটি একেবারেই অগোছালো মনে হয়েছে। ছবির মূল চরিত্রকে দেখা গিয়েছে বিভিন্ন তান্ত্রিকের কাছে যেতে। এমনকি খারাপ আত্মার উপস্থিতিতে তিন চোখযুক্ত নারিকেল নড়তেও দেখানো হয়েছে। এসব বিষয় ছবিটিকে হাস্যকর করে তুলেছে।

Reneta

গতানুগতিক চিন্তাধারা থেকেও বের হতে পারেনি সিনেমাটি। তৃতীয় লিঙ্গের চরিত্রের হাতে তালি দেয়া, আগুনের পাশে নাচ- এসবে কোনো নতুনত্ব নেই।

এই ছবিতে আসলে কেউই সফল নন, এমনকি অক্ষয়ও না। অক্ষয়কে দেখেও মনে হয়েছে তিনি এই চরিত্রটি নিয়ে তেমন না ভেবেই অভিনয় করেছেন। ছবিতে শুধু নজর কেড়েছে শারদ কেলকারেরর অভিনয়।

আমরা দর্শক। এই দুই ঘণ্টা কখনই ফিরে আসবে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারকিয়ারা আদভানিলক্ষ্মীলক্ষ্মী বম্বলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদে কোটি ভিউ জুটির ‘মীমাংসা’!

মে ২২, ২০২৬

পঞ্চগড়ে চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভালের পর্দা উঠলো

মে ২২, ২০২৬

গোপনে বিয়ে সারলেন বলিউড ‘কুইন’ কঙ্গনা?

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১৫

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ফেরত পাঠানো কিছু ব্যক্তিকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ভারতের

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT