চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভ্যাকসিনকে উপেক্ষা করার মানে নিজের জীবনকে বিপণ্ন করা’

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১২:৩২ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২১
প্রবাস সংবাদ
A A
বিশেষজ্ঞদের ভ্যাকসিন ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনেই করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব বলে মতামত দিয়ে উত্তর আমেরিকার তিন জন বিশেষজ্ঞ বলেছেন, মানুষকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণে অভ্যস্ত করে তোলার পদক্ষেপ নেয়া জরুরি। ভ্যাকসিনকে উপেক্ষা করার মানেই হচ্ছে নিজের জীবনকে বিপন্ন করা বলেও জানান তারা।

তারা বলেন, করোনার বিস্তার রোধে লকডাউন কার্যকর ব্যবস্থা। কিন্তু উন্নয়নশীল দেশগুলোয় সেটি দীর্ঘসময় অব্যাহত রাখা যায়, উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে সেটি বাস্তবসম্মত নয়। ফলে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া এই তিনটি বিধিকে জীবনের অনুসঙ্গ করে তোলার জন্য মানুষকে সচেতন করার উদ্যোগ নেয়া দরকার।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর এর সঞ্চালনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভে’ আলোচনায় তারা এই মতামত দেন।

Banglabid

স্থানীয় সময় বুধবার রাতে ‘ভ্যাকসিন আর ভ্যারিয়েন্টের প্রতিযোগিতার শেষ কোথায়?’ শীর্ষক এই আলোচনায় অংশ নেন- বোষ্টনের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক ড. রুহুল আবিদ, মন্ট্রিয়লের একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত অণুজীব বিজ্ঞানী ড. শোয়েব সাঈদ, এবং টরন্টো ভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানিতে কর্মরত অণুজীব বিজ্ঞানী নিবেদিতা বিশ্বাস ।

আলোচনায় বক্তারা কোভিডের পরীক্ষা বাড়ানো এবং যতো দ্রুত সম্ভব ভ্যাকসিনের ব্যবস্থা নেয়ার তাগিদ দেন।

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী ড. রুহুল আবিদ তার আলোচনায় বলেন, একটি নির্দিষ্ট সময়ের জন্য সবকিছু বন্ধ করে দিতে পারাটা কোভিডের সংক্রমণ রোধের জন্য একটি আদর্শিক ব্যবস্থা। কিন্তু কানাডা, আমেরিকা বা পশ্চিমা দেশগুলো যেভাবে কোভিড মোকাবেলা করবে, বাংলাদেশ বা অন্যান্য উন্নয়নশীল দেশ সেভাবে তা করতে পারবে না। তাদের নিজেদের পরিস্থিতি অনুসারে পদক্ষেপ নিতে হবে।

Reneta

তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির এবং গার্মেন্টসসহ স্বল্প আয়ের শ্রমিকদের দ্রুত ভ্যাকসিনের আওতায় আনার তাগিদ দিয়ে বলেন, কোভিডের প্রথম ওয়েভে গার্মেন্টস, রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বড় কোনো বিপর্যয় দেখা দেয়নি। তাদের বয়স এই ক্ষেত্রে ভুমিকা রেখেছে বলে ধারণা করা হয়। কিন্তু এবারের ভ্যারিয়েন্টটা সম্পূর্ণ ভিন্ন। কাজেই এটি কিভাবে প্রতিক্রিয়া ঘটাবে তা এখনো পরিষ্কার নয়। ফলে আগাম সতর্কতা দরকার। তিনি লকডাউনের চেয়েও অপ্রয়োজনীয় এবং শৌখিন সামাজিক অনুষ্ঠান বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন।

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়ান অণুজীব বিজ্ঞানী ড. শোয়েব সাঈদ স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করার পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়ে বলেন, বাংলাদেশের লকডাউনের চেয়েও স্বাস্থবিধি মানার দিকে বেশি মনোযোগ দেয়া দরকার। মাস্ক না পরে কেউ বের হবে না এটা নিশ্চিত করা গেলেই করোনার সংক্রমণের গতিকে ধীর করে দেয়া যায়। তিনি জাপানের উদাহরণ দিয়ে বলেন, সেখানে স্টেডিয়ামে হাজার হাজার মানুষ খেলা দেখছে, কিন্তু প্রত্যেকেই মাস্ক পরে আছে। ফলে বিশাল সমাগমেও কোভিড ভাইরাস ছড়াতে পারেনি।

ড. শোয়েব সাইদ বলেন, লকডাউনে সাধারণ খেটে খাওয়া মানুষ দুর্বিপাকে পরে যায়। পেটে ক্ষুধা থাকলে কেউই ঘরে বসে থাকার আগ্রহ পায় না। কাজেই লকডাউনের দিকে মনোযোগ না দিয়ে মানুষ স্বাস্থ্যবিধি মানছে- সেটি কার্যকর করার ব্যাপারে সরকারের কঠোর হওয়া উচিৎ।

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়ান অণুজীব বিজ্ঞানী নিবেদিতা বিশ্বাস বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করাকেই কোভিড থেকে রেহাই পাওয়ার মোক্ষম দাওয়াই হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গত এক বছরে বাংলাদেশ বিভিন্ন সময় লকডাউন দিয়ে সেগুলো যথাযথভাবে কার্যকর করতে পারেনি। তারচেয়ে স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষকে সচেতন করে সেগুলো অনুসরণে গুরুত্ব দেয়া গেলে ভিন্ন ফল পাওয়া যেতো বলে আমরা ধারণা করি।

বিজ্ঞানী নিবেদিতা বিশ্বাস ভ্যাকসিনের ব্যাপারে কোনো ধরনের সংশয়ে না ভোগার পরামর্শ দিয়ে বলেন, ভ্যাকসিন কোভিডের সংক্রমণ এবং তার কারণে মারাত্মক অসুস্থতা ও মৃত্যুরোধে কাজ করছে। বিজ্ঞানসম্মত নয় এমন গুজবের কারণে ভ্যাকসিনকে উপেক্ষা করার মানেই হচ্ছে নিজের জীবনকে বিপন্ন করা।

নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর তার আলোচনায় ’জীবন এবং জীবিকার’ বিতর্ক তুলে মানুষকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষের মনে অনীহাকে উসকে দেয়া হয়েছে। মহামারীর সময়ে মহামারী থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনাই গুরুত্ব পাওয়া উচিৎ। তিনি বলেন, মানুষকে সচেতন করে তোলার ক্ষেত্রে সরকারের পাশাপাশি মিডিয়া এবং সামাজিক সাংস্কৃতিক উদ্যোগকে সক্রিয় করা দরকার।

তিনি ভারতের সংক্রমণ বৃদ্ধি এবং নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এখনি সতর্ক হওয়ার তাগিদ দিয়ে বলেন, কানাডা, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে কোভিডের ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে। প্রতিবেশি দেশ হিসেবে বাংলাদেশের এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা দরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসলকডাউনস্বাস্থ্যবিধি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শরণখোলায় হরিণের মাংসসহ দুই পাচারকারী আটক

পরবর্তী

দেশের বাইরে মুমিনুলের প্রথম সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার মুমিনুল হক সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বাইরে মুমিনুলের প্রথম সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

বাংলাদেশের সংবাদ প্রতিবেদক, সুন্দরী নারী, কালো চুল, নীল পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

যখন অর্থ কম ছিল, তখন বেশি সুখী ছিলাম: কার্ডি বি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT