চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাশফোর্ডের ১৯ মিনিটের ঝড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়ন্ত জয় এনে দিয়েছেন মার্কাস র‍্যাশফোর্ড। বদলি নেমে ১৯ মিনিটের ঝড়ে হ্যাটট্রিক পূর্ণ করে আরবি লেইপজিগের বিপক্ষে বড় সাফল্য তুলে দিয়েছেন ওলে গানারের হাতে।

ওল্ড ট্রাফোর্ডে ‘এইচ’ গ্রুপের ম্যাচে লেইপজিগকে ৫-০ গোলে হারিয়েছে ম্যানইউ। র‍্যাশফোর্ডের হ্যাটট্রিকের রাতে ম্যাসন গ্রিনউড ও অ্যান্থনে মার্শিয়াল একটি করে গোল করেছেন।

ইউরোপ সেরার নতুন মৌসুমে গত সপ্তাহে পিএসজির মাঠ থেকে জয় তুলে ফেরা ম্যানইউ ২১ মিনিটে লিড পায়। পল পগবার বানিয়ে দেয়া বলে ম্যাসন জাল খুঁজে নেন।

Banglabid

মধ্যবিরতির পর ম্যাচের ৬৪ মিনিটে ম্যাসনকে তুলে র‍্যাশফোর্ডকে মাঠে পাঠান ওলে গানার। কোচের আস্থার দারুণ প্রতিদান দেন ইংলিশ তারকা। ৭৪, ৭৮ মিনিট ও যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন।

মাঝে ৮৭ মিনিটে মার্শিয়াল আরেকটি গোল করেন পেনাল্টিতে।

রাতের আরেক ম্যাচে চেলসি বড় জয় পেয়েছে। ‘ই’ গ্রুপের ম্যাচে ক্রাস্নোদারকে ৪-০ গোলে হারিয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।

Reneta

ম্যাচের ৩৭ মিনিটে ক্যালুম হাডসন-ওডোই খাতা খোলেন চেলসির হয়ে। ৭৬ মিনিটে স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন টিমো ওয়ের্নার। তিন মিনিট পর হাকিম জিয়াচ তৃতীয় গোলটি আনেন। যোগ করা সময়ে স্বাগতিকদের জালে শেষ পেরেক ঠুকে দেন ক্রিশ্চিয়ান পুলিসিচ।

নেইমার-এমবাপের ঘুমন্ত রাতে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজিও পেয়েছে জয়। ‘এইচ’ গ্রুপের ম্যাচে ইস্তানবুল বাসাক্সেহিরের বিপক্ষে ২-০ গোলের সাফল্য তুলেছে গতবারের রানার্সাপরা।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬৪ ও ৭৯ মিনিটে পিএসজির জয় আনা গোল দুটি করেন মোইসে কিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিচ্যাম্পিয়ন্স লিগপিএসজিম্যানইউর‌্যাশফোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

র‌্যাবের শীর্ষ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা চান মার্কিন সিনেটর কমিটি

পরবর্তী

২৫ দেশে দুই ছবির শুটিং করবেন টাইগার

পরবর্তী

২৫ দেশে দুই ছবির শুটিং করবেন টাইগার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন বাইডেন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT