চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাবের সঙ্গে ‘সশস্ত্র ছিনতাইকারীদের বন্দুকযুদ্ধে’ নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ২০, মে ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
বন্দুকযুদ্ধ-টেকনাফ-নিহত-মানব পাচারকারী

রাজধানীর হাজারীবাগে র‌্যাবের সঙ্গে সশস্ত্র ছিনতাইকারীদের বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

হাজারীবাগের মধুসিটি এলাকায় সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত দু’জনের নাম মনির (৪৫) ও গিয়াস (৩৩)।

‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে ৯ টন চা পাতাসহ ছিনতাই হওয়া একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-২।

Banglabid

র‌্যাবের দাবি, নিহত দু’জনই ছিনতাইকারী। নিহত মনিরের বিরুদ্ধে ছিনতাইসহ ২১টি মামলা রয়েছে। সে ছিনতাইকারী চক্রের মূলহোতা।

অন্যদিকে চালক গিয়াস ছিনতাইকৃত কাভার্ডভ্যান বিভিন্ন জায়গায় নিয়ে যেত বলে জানানো হয়েছে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী তথ্যটি নিশ্চিত করেছেন।

Reneta

তিনি জানান, শ্রীমঙ্গল থেকে ইস্পাহানি কোম্পানির একটি চা পাতা বোঝাই কাভার্ড ভ্যান ছিনতাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা গোপন সূত্রে খবর পান, কাভার্ড ভ্যানটি ঢাকায় নিয়ে আসা হয়েছে।

সোমবার কাভার্ড ভ্যানটি গাবতলী দিয়ে বেড়িবাঁধ হয়ে নিয়ে যাচ্ছিল ছিনতাইকারীরা। এ সময় মধুসিটির সামনে র‌্যাব সদস্যরা কাভার্ড ভ্যানটিকে থামানোর চেষ্টা করে।

ওই সময় কাভার্ড ভ্যান থেকে কয়েকজন র‌্যাব সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দুজন গুলিবিদ্ধ হয়।

এসময় অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতদের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে তাদের নাম জানা গেছে।

এ ঘটনায় র‌্যাবের দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT