চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাবের জালে ৮ মাদক ব্যবসায়ী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ১৫, মে ২০১৮
অপরাধ
A A

মাদক চোরাচালানের তথ্য র‌্যাবকে দিয়ে আসছিলো সাতক্ষীরা সীমান্ত এলাকার বাসিন্দারা। বিষয়টি জানতে পেরে যশোরের বাসিন্দা সফিকুল (৫০) নামে র‌্যাবের এক সোর্সকে অপহরণ করে মাদক চোরাকারবারীরা। পরে নিজেদের মাদক ও অস্ত্র দিয়ে সফিকুলকে খুলনার রূপসা থানায় গ্রেপ্তার করিয়ে দেয় চক্রটি।

মঙ্গলবার দুপুরে কারওয়ানবাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক চোরাচালন ওই চক্রের ৮ সদস্যকে ৬টি চোরাই গাড়িসহ আটক করা হয়।

Banglabid

আটককৃতরা হল- মিলু মিয়া (২৬), আব্দুল খালেক (৩২), ফাহিম আহমেদ (২৮), হাবিবুর রহমান (৩২), সফিউর রহমান ওরফে লিটু (৩৪), আতিকুর রহমান (৩৩), মোখলেস মোল্লা (৩৫) ও মামুন (৩৮)।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কাইয়ুমুজ্জামান জানান, তারা বিভিন্ন জায়গা থেকে গাড়ি চুরি করে গাড়িগুলো মাদক চোরাচালানের কাজে ব্যবহার করতো। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, অপহরণ, গাড়ি চুরি, নারী ও শিশু নির্যাতনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

র‌্যাব-১০ অধিনায়ক জানান, ১৫ এপ্রিল ঢাকায় আসার পথে কাঁঠালবাড়ি ফেরি ঘাট থেকে অপহৃত হন র‌্যাবের সোর্স সফিকুল। মাদক চোরাকারবারীরা তাকে অপহরণ করে গোপালগঞ্জের কাশিয়ানিতে নিয়ে যায়। তাকে উদ্ধারে র‌্যাবের অভিযান টের পেয়ে সফিকুলকে খুলনা নিয়ে যায় এবং নিজেদের মাদক ও অস্ত্র দিয়ে রূপসা থানা পুলিশকে দিয়ে গ্রেপ্তার করানো হয়। পুলিশকে বিষয়টি জানালে সফিকুলকে উদ্ধারসহ ওই চক্রের এক সদস্যকে আটক করে পুলিশ।

Reneta

তিনি বলেন: ‘চক্রের সদস্যরা ঢাকায় আসছে এমন খবর পেয়ে সোমবার রাতে শনির আখড়া থেকে দিলু মিয়া ও আব্দুল খালেককে একটি চোরাই গাড়িসহ আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ঢাকা, হবিগঞ্জ ও মৌলভিবাজার থেকে আরো ছয় সদস্যকে ৫ টি চোরাই গাড়িসহ আটক করা হয়। উদ্ধার মোট ছয়টি গাড়ির মধ্যে ৪টি প্রাইভেটকার ও দুইটি মাইক্রোবাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদক চোরাচালানর‌্যাব
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

কোনালের ফেসবুক পেজ ভেরিফায়েড হলো

পরবর্তী

চুরির অপবাদে এক শিশু ও তার বাবাকে গাছে বেঁধে নির্যাতন

পরবর্তী
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুরির অপবাদে এক শিশু ও তার বাবাকে গাছে বেঁধে নির্যাতন

নির্বাচন

সুষ্ঠুভাবেই শেষ হলো খুলনা সিটি নির্বাচন

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT