চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ, নয়ে ফিজ, মুশফিকের লাফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ২৬, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেলেন মেহেদী হাসান মিরাজ। স্পিন-অলরাউন্ডার অসাধারণ বোলিংয়ে প্রথম ম্যাচে ৪ ও দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে এসেছেন।

তিন ধাপ এগিয়ে ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে মিরাজ এখন ক্যারিয়ারে সেরা ৭২৫ রেটিং জমিয়েছেন। সাকিব আল হাসান ও আব্দুর রাজ্জাকের পর ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে মাত্র তৃতীয় বাংলাদেশি হিসেবে শীর্ষ দুইয়ের স্বাদ পেলেন মিরাজ।

র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানেরও। কাটার মাস্টার আট ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকেছেন, বাঁহাতি পেসারের অবস্থান নয় নম্বরে। দুই ম্যাচেই ৩টি করে মোট ছয় উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬৫২।

Banglabid

বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ৭৩৭ পয়েন্ট নিয়ে। তিনে আফগানিস্তানের মুজিব উর রহমান, চারে বোল্টের স্বদেশি ম্যাট হেনরি, পাঁচে ভারতের জাসপ্রিত বুমরাহ, ছয়ে সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা, সাতে ইংল্যান্ডের ক্রিস ওকস, আটে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড, নয়ে ফিজের পর দশে অজি প্যাট কামিন্স।

সিরিজে মুশফিকুর রহিম ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়ে র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের টেবিলে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে। প্রথম ম্যাচে ৮৪, দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের অসাধারণ ইনিংস দিয়ে টানা ম্যাচসেরা হওয়া মুশি চার ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের মধ্যে এখন ১৪ নম্বরে।

মাহমুদউল্লাহ দুই ম্যাচে ৫৪ ও ৪১ রানের ইনিংস খেলে দুই ধাপ এগিয়ে আছেন ৩৮ নম্বরে। আর ব্যাটে রান খুঁজে না পাওয়া সাকিব বল হাতে সাফল্য ধরে রেখে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমিরাজমুশফিকমোস্তাফিজমোসাদ্দেকমোস্তাফিজলিড স্পোর্টসশরিফুলসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এইচএসবিসি ব্যাংক এবং ব্র্যাক ‘বিজনেস স্কুল অ্যাওয়ার্ড’ পেল যারা

পরবর্তী

করোনায় আজ ১৭ জনের মৃত্যু

পরবর্তী

করোনায় আজ ১৭ জনের মৃত্যু

করোনাভাইরাস: দেশে পুরুষ মৃত্যু ৯ হাজার ছাড়াল

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT