চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর মুখে মেদভেদেভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
মেদভেদেভ র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর মুখে, টেনিস খেলোয়াড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে তৃতীয় রাউন্ডের ম্যাচে ফরাসি তারকা গেইল মানফিলসের বিপক্ষে ৪-৬, ৬-৩ ও ৬-১ সেটে হেরে আসর থেকে ছিটকে গেছেন রাশিয়ান তারকা ড্যানিল মেদেভেদেভ। এ হারে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর মুখে ২৬ বর্ষী রুশ টেনিসার।

মেদভেদেভের হারের পর ফের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাবে ভ্যাকসিন ইস্যুতে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ না নেওয়া সার্বিয়ান কিংবদন্তি টেনিস তারকা নোভাক জোকোভিচ।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা মেদভেদেভের বিপক্ষে ২ ঘণ্টা ৬ মিনিট লড়ে জয় নিশ্চিত করে ৩৫ বর্ষী ফরাসি। এর আগেও ২০০৯ সালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা রাফায়েল নাদালকে হারিয়েছিলেন মানফিলস। দুর্দান্ত পারফরমেন্সে আলো ছড়িয়ে স্ট্যান্ডে বসা ইউক্রেনীয় স্ত্রীর এলিনা স্বিতোলিনার দিকে উল্লাসের ইঙ্গিত করেন।

‘বছরের শুরুটা দুর্দান্ত করতে পেরেছি। এখন নিজেকে শক্তিশালী অনুভব করেছি। আমার দিনে আমি যে কারো জন্যই কঠিন প্রতিপক্ষ। অনেক বছর পর আমি আবার টেনিসের শীর্ষ তারকাকে হারালাম। আমি এখন বেশ খুশি।’

তিন সপ্তাহ আগে জোকোভিচকে পিছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে জায়গা করে নেন মেদভেদেভ। এমন হারে বেশ হতাশ মেদভেদেভ। প্রতিশ্রুতি দিয়েছেন আসছে মিয়ামি ওপেনে র‌্যঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করার।

‘আমি জানি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে যাচ্ছি। তবে আমার সামনে মিয়ামি আছে যেখানে, আমি শীর্ষস্থান ফিরে পেতে পারি। আমি মিয়ামিতে বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করি। তাই সেখানে ভালো খেলে আবার শীর্ষস্থানে ফিরার চেষ্টা করব। আমার দিনে আমাকে পরাজিত করা সত্যিই অনেক কঠিন। আজকের দিনটি আমার ছিল না।’

ট্যাগ: ইন্ডিয়ান ওয়েলসজোকোভিচমেদভেদেভলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলার মানুষের মুক্তির স্পৃহাকে স্তব্ধ করা যাবে না: বঙ্গবন্ধু

পরবর্তী

হাদিসুরের জানাজায় মানুষের ঢল

পরবর্তী
হাদিসুরের জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাদিসুরের জানাজায় মানুষের ঢল

বিশ্বব্যাপী পরিবেশ সম্মেলনের উদ্বোধনী সেশনে বক্তারা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়বে সব দেশে’

সর্বশেষ

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT