চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারকে সঙ্গে রাখার চেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০৯ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। প্রকাশিত খবরে জানা গেছে, বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ তত্ত্বাবধান করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ-মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রস্তাবিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের গঠন কী হবে সেটা দু’দেশ ঠিক করবে। এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহয়তার জন্য বাংলাদেশ একটি দ্বিপাক্ষিক চুক্তির প্রস্তাব করেছে। দ্বিপাক্ষিক চুক্তির খসড়া মিয়ানমারের মন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ-মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের বৈঠকে আরো সিদ্ধান্ত হয়েছে, খুব শিগগির মিয়ানমার সফরে যাবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পারস্পরিক নিরাপত্তার বিষয়েও ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স পুনর্ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশের জন্য সবচেয়ে আশার খবর হলো– উভয়পক্ষ শান্তিপূর্ণ উপায়ে এই সংকট সমাধানে একমত হয়েছে। বৈঠকে নেয়া সিদ্ধান্ত ও প্রস্তাবনাগুলো বাস্তবায়নে মিয়ানমারকে সঙ্গে রাখার চেষ্টাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। একদিকে মিয়ানমারের সঙ্গে সক্রিয় যোগাযোগ অব্যাহত রেখে রোহিঙ্গাদের ফেরত নিতে দেশটির উপর চাপ বজায় রাখতে হবে। অন্যদিকে চীন, ভারতসহ প্রভাবশালী দেশগুলোকে এই ইস্যুতে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে রাখতে হবে। মিয়ানমারের সঙ্গে যোগাযোগের প্রতিটি ধাপ সম্পর্কে তাদের অবহিত রাখতে হবে। মিয়ানমারের আশ্বাসকে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশের প্রাথমিক সাফল্য হিসেবে ধরে নিতেই পারি। এই সাফল্যের জন্য সরকার প্রাথমিক কৃতিত্ব পেতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক চাপও মিয়ানমারকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করেছে। একইসঙ্গে সরকার বিশ্ব জনমতকেও পাশে পেয়েছে। নিজ ভূমি থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতাকে সবার উপরে স্থান দিয়েছে শেখ হাসিনা সরকার। প্রমাণ করেছে সবার উপরে মানুষ সত্য। আমরা মানি ব্যক্তির চেয়ে দেশ বড়। কিন্তু এক একটি ব্যক্তির সমষ্টি দেশ। ব্যক্তির অস্তিত্বই যদি না থাকে তাহলে দেশও থাকে না। রোহিঙ্গাদের স্বদেশে স্থান ফিরে পেতে সহায়তা করে বাংলাদেশ ইতিহাসের পাতায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হবে এটাই আমাদের আশা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT