চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রতিবেশী ও বন্ধু দেশগুলোর ভূমিকা কী?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৪৮ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২০
সম্পাদকীয়
A A
রোহিঙ্গা

ফাইল ছবি

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রগুলোর পদক্ষেপে হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন: মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ তৈরিতে বারবার প্রতিশ্রুতি দিলেও সে অনুযায়ী ৩ বছরে দৃশ্যমান কোনও কাজ হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন: প্রায় সময়ই অনেক বক্তব্য শুনি। কিন্তু কাজের সময় এর উল্টো। যেমন- চীন, যাদের ওপর আমরা অনেক আশা করেছি, তারা সার্ভিসটা দেবে। তাদের সাথে মিয়ানমারের আলাপ হয়েছে, তারা বারবার বলছে রোহিঙ্গাদের নিয়ে যাবে ভেরিফিকেশন করে। সবাই বলে কিন্তু একটা লোকও তো এখনও যায় না। তিন বছর পার হয়ে গেছে, কিন্তু এখনও একজন রোহিঙ্গা যায়নি।

পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য অযৌক্তিক নয়। কারণ, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতিবেশী ভারত-চীন এবং বন্ধু দেশগুলোর অবস্থান হতাশাজনক। তাদের যথাযথ ভূমিকা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন আরও আগেই সম্ভব হতো বলে আমরা মনে করি।

Banglabid

তবে এটাও ঠিক যে, রোহিঙ্গা সংকট দীর্ঘমেয়াদে স্থায়ী হলে প্রতিবেশী দেশগুলো যে ভোগান্তির শিকার হবে না, তা নয়। তারাও ভুক্তভোগী হবে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে ইতোমধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ লক্ষ্য করা যাচ্ছে। খুন খারাবিও হচ্ছে। এ সমস্যার সমাধান না হলে ভারত-চীনসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো সন্ত্রাসবাদের হুমকিতে পড়বে। এজন্য হলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিৎ।

এ ইস্যুতে সন্ত্রাসবাদের ঝুঁকিতে যে শুধু দক্ষিণ এশিয়ার দেশগুলো পড়বে তাও নয়। রোহিঙ্গা মুসলমানদের অসহায়ত্বকে টার্গেট করে জঙ্গিগোষ্ঠীও তৎপর। এতে পুরো বিশ্বই হুমকির মুখে পড়বে। সুতরাং বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের একেবারে চুপ থাকা আত্মঘাতী সিদ্ধান্তের শামিল।

আমরা বরাবরের মতো বলতে চাই, রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি। এর সমাধানও মিয়ানমারকে করতে হবে। মানবিকতার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এর দায়ভার আজীবন বহন করা বাংলাদেশের জন্য সম্ভব নয়। তাই সার্বিক হুমকি বিবেচনায় নিয়ে রোহিঙ্গাদের সসম্মানে নিজ ভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের পথ তৈরি করতে আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় সুস্থতার হার বেড়েছে

পরবর্তী

‘শুরুতে শখে করলেও গানই এখন আমার ভালোবাসা’

পরবর্তী

‘শুরুতে শখে করলেও গানই এখন আমার ভালোবাসা’

সিনেমার বিয়েতে ‘কবুল’ বলায় নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT