চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসনে ‘অতিরিক্ত আলসেমি’ করছে মিয়ানমার: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
জাতিসংঘ-রোহিঙ্গা-মিয়ানমার

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মিয়ানমারের সমালোচনা করে বলেছেন, দেশটি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ‘অতিরিক্ত আলসেমি’ করছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতির অভাব এ বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।

২০১৭ সালের আগস্টে নতুন করে মিয়ানমারের রাখাইন রাজ্যে শুরু হওয়া রোহিঙ্গা নির্যাতনের পর থেকে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। বর্তমানে বাংলাদেশের মিয়ানমার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিভিন্ন ক্যাম্পে প্রায় সাড়ে সাত লাখ পালিয়ে আসা রোহিঙ্গা বসবাস করছে।

Banglabid

মিয়ানমার সেনাবাহিনীর রোহিঙ্গা নিপীড়নের এ ঘটনাকে ‘পাঠ্যপুস্তকে উল্লেখ করার মতো জাতিগত নিধন’ বলে আখ্যা দিয়েছে।

২০১৭ সালে আশ্রয় নেয়ার পর কিছু সংখ্যক রোহিঙ্গা ফিরিয়ে নেয়ার ব্যাপারে গত বছর মিয়ানমার বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছিল। কিন্তু ওই সময় জাতিসংঘ বলেছিল, ফিরিয়ে নেয়ার আগে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ইস্যুতে গুতেরেস বলেন, ‘এই ভুক্তভোগী মানুষগুলোর ব্যাপারে মিয়ানমারের কাজে অগ্রগতির এত অভাব দেখে আমি তীব্র ক্ষোভ অনুভব করছি।’

Reneta

‘আমরা জোর আহ্বান জানাচ্ছি যেন তাদের স্বেচ্ছায় ফিরে যাওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়। পরিস্থিতি খুব বেশিই ধীর হয়ে গেছে।’

চলতি মাসেই জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন ইউএনএইচসিআর’র প্রধান ফিলিপো গ্রান্দির রাখাইনে আনুষ্ঠানিক সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু মিয়ানমার সরকার হঠাৎ করেই সেই সফর পিছিয়ে দেয়।

জাতিসংঘের দূত ক্রিস্টিন শ্র্যানার বার্গেনারের জানুয়ারির শেষদিকে মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। বৈঠক শেষে এ বিষয়ে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা সংকটে কী কী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন, এ বিষয়ে প্রতিবেদন জমা দেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘমিয়ানমাররোহিঙ্গাসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ

পরবর্তী

যাত্রাবাড়ী থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার

পরবর্তী

যাত্রাবাড়ী থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার

বিশ্বকাপ খেলতে ওজন কমাচ্ছেন শাহজাদ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT