চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ফতোয়াদাতা গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৫৩ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ফতোয়াদাতা গ্রেপ্তার, পুলিশি অভিযানে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা)’র ওলামা কাউন্সিল প্রধান মৌলভী মুফতি জকোরিয়া (৫৫) কে গ্রেপ্তার করেছে কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

তিনি রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান ফতোয়াদাতা ছিলেন বলে জানা গেছে।

শনিবার (৫ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

রোহিঙ্গাদের অধিকার আদায়ের শীর্ষ নেতা আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যানিটির তৎকালীন প্রধান নিহত মাস্টার মহিবুল্লাহর সাথে তার মতবিরোধ ছিল। মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালিত হলে জকোরিয়া আত্মগোপনে চলে যায়।

কিন্তু তাকে ধরার জন্য ১৪ এপিবিএন দীর্ঘদিন গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল। দীর্ঘ চার মাস প্রচেষ্টার পর ১৪ এপিবিএনের লম্বাশিয়া ক্যাম্প পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের মদদদাতাদের শীর্ষ পরামর্শক হিসেবে বিবেচনা করা হয়।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) নাইমুল হক (পিপিএম)। তিনি বলেন, জকোরিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান : জকোরিয়া কুতুপালং ক্যাম্প-১ ইস্ট ডি/৮ ব্লকের আব্দুল করিমের ছেলে। এছাড়া তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যানিটির (এআরএসপিএইচ) চেয়ারম্যান ও আরসা ওলামা শাখার প্রধান কমান্ডার।

কক্সবাজারের উখিয়া থানার ওসি তদন্ত গাজি সালাহ উদ্দিন জানান: এপিবিএন’র হাতে আটক রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ফতোয়াদাতা এবং কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডার জকোরিয়াকে (৫৫) কে ৫দিনের রিমান্ড নেয়ার জন্য আদালতে আবেদন করেছে পুলিশ।

তিনি আরও জানান: রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৪জন আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন।

ট্যাগ: কক্সবাজাররোহিঙ্গারোহিঙ্গা নেতারোহিঙ্গা নেতা মহিবুল্লাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বান্দরবানে ‘সশস্ত্র গ্রুপের’ গোলাগুলিতে নিহত ৪

পরবর্তী

হার্টের অসুখ ছিল ওয়ার্নের

পরবর্তী
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথ মাঠে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হার্টের অসুখ ছিল ওয়ার্নের

সোনাক্ষী পোজ দিচ্ছেন, হালকা মেকআপ ও ঝুলন্ত ঝুমকা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনাক্ষীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার হতে পারেন অভিনেত্রী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT