চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফিরিয়ে নিতে ভারতের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে রোহিঙ্গাদের দেশত্যাগ বন্ধ এবং বাংলাদেশ থেকে তাদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবর্তনে উৎসাহিত করার পদক্ষেপ গ্রহণ করতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ভারত।

জেনেভায় সদ্য সমাপ্ত জাতিসংঘ মানবাধিকার কমিশনের অধিবেশনে যোগ দেয় ভারত। এরপর ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে এই তথ্য জানায়।

ওই বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতিতে ভারত গভীর উদ্বিগ্ন। সংযমের সঙ্গে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর এ পরিস্থিতি মোকাবেলা করা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি বেসামরিক লোকজনের নিরাপত্তার বিষয়টিও তাদের দেখা উচিত।

‘মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানের ফলে রাখাইন রাজ্য থেকে বিপুলসংখ্যক মানুষ দেশ ত্যাগ করেছে। এদের অধিকাংশই প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিপুলসংখ্যক মানুষকে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি ও সমর্থনের দাবি রাখে।’

অবশ্য নরেন্দ্র মোদির মিয়ানমার সফরে এ বিষয়ে কোন বিবৃতি না থাকলেও সফরের পর বাংলাদেশ সরকারের মানবিক আহ্বানে দ্রুত সাড়া দেয় ভারত। এরপর থেকে কয়েক দফায় ভারত এই মানবিক সংকট মোকাবেলায় ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে এই ত্রাণ হস্তান্তর করেন।

বিবৃতিতে বলা হয়, জেনেভায় সদ্য সমাপ্ত জাতিসংঘ মানবাধিকার কমিশনের অধিবেশনে ভারতীয় প্রতিনিধি কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের অঙ্গীকার এবং রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা লোকজনকে ফিরিয়ে নেয়ার আশ্বাস প্রদান করায় মিয়ানমার সরকারকে ধন্যবাদ জানান।

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় বৌদ্ধ ভিক্ষু রিমান্ডে

পরবর্তী

এবার শ্রমিকের চরিত্রে কারার মাহমুদ

পরবর্তী
আন্তর্জাতিক ব্যবসায়ীর স্টাইলিশ ছবি, সানগ্লাস ও ব্লেজার পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার শ্রমিকের চরিত্রে কারার মাহমুদ

নাগরিকত্বপ্রাপ্ত রোহিঙ্গা শিশুদের ছবি, যারা পরিচয়পত্র পেয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচয়পত্র পেয়ে খুশি নাগরিকত্বহীন রোহিঙ্গারা

সর্বশেষ

বাংলাদেশের হাইকোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

যশোরের হরিণার বিলে তিন দশকেও কাটেনি জলাবদ্ধতা

আগস্ট ৩১, ২০২৬

পাইলটের পোশাকে বিমানবন্দরে, তৌসিফকে ঘিরে কৌতূহল!

আগস্ট ৩১, ২০২৬

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT