কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব-১৫। ওই কারখানাটিতে অভিযানের সময় রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের চার ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে। সেখান থেকে আটক করা হয় অস্ত্র তৈরির তিন রোহিঙ্গা কারিগরকে।






