চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গারা কিভাবে ক্যাম্প থেকে পালানোর সুযোগ পাচ্ছে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:০৯ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৯
সম্পাদকীয়
A A

রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের রাজনৈতিক সংকট হলেও এখনো ভোগান্তির শিকার বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজারবাইজানে ১৮তম ন্যাম সম্মেলনে দেয়া বক্তব্যে এই সংকট সমাধানে মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন: রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের রাজনৈতিক সংকট এবং এর সমাধান তাদেরই করতে হবে।

এমন অবস্থায় চ্যানেল আই অনলাইনের আরও একটি খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ওই প্রতিবেদনে জানা যায়: ‘টাঙ্গাইলের কালিহাতীতে ইউসুফ আলী (৩২) নামের রোহিঙ্গা যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।’

Banglabid

ওই প্রতিবেদনে আশঙ্কার তথ্য জানিয়েছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন। তিনি বলেছেন: ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি ১৫ দিন আগে তারা ২০ জন রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে এসেছিল। তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে।’

তিনি যদিও আটক হওয়া রোহিঙ্গা যুবককে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানোর কথা বলেছেন, কিন্তু বাকি ১৯ রোহিঙ্গার বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আমরা এর আগেও বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের ক্যাম্প থেকে পালিয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার খবর দেখেছি। এমনকি অনেক রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে অবস্থান করছে বলে খোদ পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে স্বীকার করেছেন। এসব বিষয় দেশের নিরাপত্তার জন্য হুমকি বলেই আমরা মনে করি।

এক্ষেত্রে ন্যাম সম্মেলনে প্রধানমন্ত্রীর অবস্থানের সাথে আমরা একমত পোষণ করছি। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা রাখতে হবে। কারণ, রোহিঙ্গা সংকটের শুরু থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ মানবতার খাতিরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তাই সংকট সমাধানে তাদেরও দায় রয়েছে।

Reneta

একইসঙ্গে রোহিঙ্গারা যাতে কোনোভাবেই ক্যাম্পের বাইরে ছড়িয়ে পড়তে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা জরুরি। টাঙ্গাইলে গ্রেপ্তার হওয়া ওই রোহিঙ্গার দেয়া তথ্যমতে বাকি ১৯ রোহিঙ্গা কোথায় আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তা দ্রুত খুঁজে বের করতে হবে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ন্যাম সম্মেলনরোহিঙ্গারোহিঙ্গা সংকটসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

কবি নজরুল কলেজের অ্যালামনাই গঠন

পরবর্তী

কবি নজরুল কলেজের অ্যালামনাই গঠন

রাশিয়ায় সহকর্মীর গুলিতে ৮ সৈন্য নিহত

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT