বাংলাদেশ

রোহিঙ্গাদের কাছে নির্যাতন বিষয়ে জানতে চান তুরস্কের ফার্স্ট লেডি

রোহিঙ্গা শরণার্থীরা ক্যাম্পে বসে, বেশিরভাগই শিশু ও নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শরণার্থীরা ক্যাম্পে বসে, বেশিরভাগই শিশু ও নারী, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশে এসেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান। ঢাকা থেকে রওনা দিয়ে বেলা ১২টার দিকে পৌঁছান কক্সবাজার এয়ারপোর্টে। সেখান থেকে সড়কপথে তিনি উখিয়ায় যান। উখিয়ায় পৌঁছে শরণার্থী ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের কাছে দোভাষির মাধ্যমে জানতে চান তাদের অবস্থা। জিজ্ঞাসা করেন মিয়ানমারে কী ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তারা।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুফোগলু এবং ফার্স্ট লেডি উখিয়ায় যাওয়ার সময়ই রাস্তার দুধারে অসংখ্য রোহিঙ্গা অপেক্ষমাণ ছিলো।  উখিয়ায় পৌঁছে তারা একটি ক্যাম্পে যান যেখানে ২৮ হাজার শরণার্থী আছে।

তারা দুজনেই রোহিঙ্গাদের আশ্বস্ত করেন যে, তারা রোহিঙ্গাদের পাশে আছেন। তাদের পাশে তুরস্কও আছে। মতবিনিময় শেষে আরও কিছু রোহিঙ্গা ক্যাম্প ভ্রমণ করেন তারা।

দুর্গত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা নিয়ে এসেছে তুরস্ক। উখিয়ায় ফার্স্ট লেডি খাদ্য সহায়তা তুলে দেন রোহিঙ্গাদের হাতে। রোহিঙ্গাদেরকে স্থান দেওয়ায় বাংলাদেশকেও ধন্যবাদ জানান তারা।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় আসেন তুরস্কের প্রতিনিধিদল। বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার থেকে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তারা।

বিষয়:রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…