রোহিঙ্গাদের কষ্ট ছুঁয়ে যাচ্ছে তারকাদের মন

বিভিন্ন ব্যক্তিত্ব রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সামনে বক্তব্য দিচ্ছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে উদ্বেগ প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চলচ্চিত্রের ১৮ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে চলচ্চিত্র পরিবারের ডাকা মানববন্ধনে যোগ দেন শিল্পী ও কলাকুশলীরা।
মানব বন্ধন থেকে রোহিঙ্গােদর উপর নির্যাতন বন্ধ ও তাদেরকে মিয়ানমারে ফেরত নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
চলচ্চিত্র পরিবারের আহবায়ক চিত্রনায়ক ফারুক বলেন, ‘মিয়ানমারের নেত্রী সু চি হচ্ছেন একজন পুতুল। আর পুতুলের হাতে কখনো নোবেল পুরস্কার দিতে নেই। ধিক্কার জানাই এমন নিষ্ঠুর সরকারকে।
রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্সাদন জানিয়ে এ নিয়ে রাজনৈতিক নেতাদের কাদা ছোঁড়াছুড়ি না করার আহবান জানান তিনি।
পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘রোহিঙ্গারা মানবেতর জীবন যাপন করছে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই দ্রুত। মিয়ানমারের পাষণ্ড সরকারের প্রতি ঘৃণা রইলো।’
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, ফেরদৌস, রোজিনা, সাইমন, শান আরাফ, বদিউল আলম খোকন, বজলুর রশিদ চৌধুরী, মোহাম্মদ হোসেন জেমি প্রমুখ।






