চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোবটিক্স হতে পারে গুরুত্বপূর্ণ হাতিয়ার: পলক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ০৬, মে ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) উদ্বোধন করা হলো রোবোটিক্স ল্যাব। সোমবার আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি এবং বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এই ল্যাবের উদ্বোধন করেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘বুয়েট রোবোটিক্স সেন্টার’ প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে ১কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে এ ল্যাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। এই ল্যাবটি বুয়েটের শিক্ষার্থী-শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় ও বাইরের গবেষকদের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ হাই-টেক পার্কের অধীনে দুটি প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি-বেসকারি বিশ্ববিদ্যালয়ে ৩২টি ল্যাব তৈরীর উদ্যোগ গৃহীত হয়েছে। কালিয়াকৈর হাই-টেক পার্ক (এবং অন্যান্য হাই-টেক পার্ক) এর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ১৫টি ল্যাব তৈরী সম্পন্ন হয়েছে এবং আরো ১০টি ল্যাব তৈরী করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আমাদেরকে এখন শ্রমনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে মেধানির্ভর অর্থনীতির দিকে মনোনিবেশ করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের ধাক্কা সামলাতে হলে আমাদেরকে এখনই উচ্চতর প্রযুক্তির দিকে নজর দিতে হবে। রোবটিক্স চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় হতে পারে গুরুত্বপূর্ণ হাতিয়ার।

তিনি আরো বলেন, আমাদের দেশের এক ছেলে এখন গুগলের ডাইরেক্টর। শুধু গুগল নয়, ইনটেল, ফেসবুক, গুগল সব জায়গায় আমাদের ছেলেরা ভালো করছে। সরকারের অন্যতম লক্ষ্য হলো আমাদের মেধাবীদেরকে দেশেই ধরে রাখা। এই মেধাবীদের কাজে লাগাতে পারলে প্রযুক্তির জন্য বিদেশের দিকে চেয়ে থাকতে হবে না।

বুয়েটের উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, এই ল্যাব কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্ট-এর জন্য নয়। সকল বিভাগের শিক্ষার্থী-শিক্ষক এই ল্যাবে গবেষণা করতে পারবেন। তিনি বুয়েটে এমন একটি আধুনিক ল্যাব স্থাপনের জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ট্যাগ: জুনাইদ আহমেদ পলকবুয়েট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইইবি’র ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার

পরবর্তী

মোদির সমর্থনে এক হলেন তারকারা

পরবর্তী

মোদির সমর্থনে এক হলেন তারকারা

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় অভিনেতা করণ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT