ফুটবল

রোনালদো-পগবার উল্টো রথ

চ্যাম্পিয়ন্স লিগে রাতে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড-জুভেন্টাস

রোনালদো-পগবার উল্টো রথ

তার পুরনো ক্লাবের বিরুদ্ধে নামার জন্য পুরোপুরি প্রস্তুত ক্রিস্টিয়ানো রোনালদো। ঠিক তেমনভাবেই তৈরি হচ্ছেন পল পগবা, তারও যে পুরনো ক্লাবের সঙ্গে দ্বৈরথ। ম্যানচেস্টার ইউনাইটেড বনাম জুভেন্টাস। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। একদিকে ওল্ড ট্র্যাফোর্ডে সিআর সেভেনের প্রত্যাবর্তন। অন্যদিকে জুভদের বিপক্ষে ম্যানইউ’র হয়ে পগবা।

৯ বছর আগে ম্যানইউ ছেড়েছিলেন রোনালদো। কিন্তু এখনও তাকে নিয়ে একইরকম আবেগপ্রবণ রেড ডেভিল সমর্থকরা। সোমবার ম্যানচেস্টারে পৌঁছানোর পরে কেউ তার সঙ্গে ছবি তোলে, কেউ অটোগ্রাফ নেয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। রোনালদো নিজেও ভাসেন আবেগে।

জুভ তারকা বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগসহ অসংখ্য ট্রফি এখানে আমি জিতেছি। যে ভালোবাসা ও সাহায্য পেয়েছি, তা সারাজীবন মনে থাকবে। কখনও ভুলতে পারব না স্যর আলেক্স ফার্গুসনকে। তাকে আমার আন্তরিক শুভেচ্ছা।’

আবেগের সঙ্গে দায়িত্বের কথাও বলেছেন পতুগিজ তারকা, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে খেলব আমরা। লড়াই কঠিন হলেও আমাদের অস্ত্র তৈরি। কারণ, আমরা জুভ…।’

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগ জুভেন্টাস ম্যানইউ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…