চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো আরেকটু সময় চান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ২৭, জুন ২০১৭
স্পোর্টস
A A

রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার আলোচনা আর গুঞ্জনে সীমাবদ্ধ নেই। দলের প্রাণভোমড়াকে হারানোর শঙ্কায় থাকা রিয়াল শিবিরও তাই স্বস্তিতে নেই। তবে আশাটা ধরে রাখতেই পারে বার্নাব্যুর দলটি। ফলাফল যাই আসুক, সিআর সেভেন যে এখনো বর্তমান ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। তার এক বন্ধুর বরাতে স্প্যানিশ গণমাধ্যমগুলো এমন খবরই প্রকাশ করেছে।

এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির জেরে টালমাটাল রোনালদো ঝামেলা এড়াতে স্পেন ছাড়ার সিদ্ধান্তই নিতে যাচ্ছেন বলে তার ঘনিষ্ঠজনরা জানাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তটি পর্তুগিজ তারকা একটু ভেবেচিন্তেই নিতে চান।

রোনালদোর রিয়াল ছাড়ার সম্ভাবনা নিয়ে তার বন্ধু লিলের স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস বলছেন, ‘রিয়ালে ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তার আরো কটাদিন সময় দরকার। রিয়ালের পরিস্থিতি যে পর্যায়ে দাঁড়িয়েছে, তাতে নতুন করেই ভাবতে হচ্ছে ক্রিস্টিয়ানোকে। সে সঠিক সিদ্ধান্তই নেবে।’

Banglabid

রিয়াল-কর বিষয়গুলো নিয়ে রোনালদোর সঙ্গে কথা বলেছেন দাবি করে ক্যাম্পোসে জানাচ্ছেন, ‘সবকিছু মিলিয়ে রোনালদো বেশ হতাশ। ঘটনার প্রবাহে সে আঘাত পেয়েছে। বিশেষ করে কর সংক্রান্ত বিষয়গুলো যখন সে নিজে দেখভাল করে না। বিশ্বের সব জায়গায় একটা পরিষ্কার ভাবমূর্তি আছে তার। কর ফাঁকির ইস্যু তাই সবকিছু কঠিন করে তুলেছে রোনালদোর জন্য।’

বন্ধুর কথায় রোনালদোর রিয়ালে থেকে যাওয়ার সিদ্ধান্ত আসার হয়তো পরিস্কার কোন ইঙ্গিত নেই, আবার ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্তও যে এখনো নেননি সেটিও বোঝা যাচ্ছে। রিয়াল শিবির এখনো তাই চেষ্টা চালিয়ে যেতে পারে দলের সেরা তারকাকে ধরে রাখা নিয়ে।

তবে দ্রুতই রিয়ালকে কিছু একটা করতে হবে। কনফেডারেশন্স কাপ খেলতে জাতীয় দলের সঙ্গে থাকা রোনালদো দলকে টেনে নিয়েছেন সেমিতে। রাশিয়ার এই টুর্নামেন্ট শেষের দিন সাতেকের মধ্যেই নাকি রিয়াল-ইস্যুর ফয়সালা করতে চান তিনি। কদিন আগে রোনালদোর আরেকটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমন খবর এসেছে। আবার ফাঁকি দেয়া কর পরিশোধে তার ইচ্ছার কথাও প্রকাশ করেছে সংবাদমাধ্যম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাধবকুণ্ড জলপ্রপাতের সিঁড়ি ৩০ ফুট সরে গেছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ

পরবর্তী

ঈদের পরের দিনের অতিথি

পরবর্তী
অতিথি

ঈদের পরের দিনের অতিথি

শাবানা

দেশেই ঈদ করেন শাবানা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT