চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর ঘরেই ব্যালন ডি’অর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রোনালদো ব্যালন ডি’অর পুরস্কার হাতে নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরাসি ফুটবলবিষয়ক সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ২০১৭ সালের ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম ঘোষণা করেছে। এই নিয়ে মেসির সমান পঞ্চম বারের মতো এই পুরস্কার জিতলেন সিআর সেভেন। প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারে বৃহস্পতিবার রাতে জমকালো এক অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

গত ৯ বছরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার মেসি ও রোনালদো ছাড়া জিততে পারেননি আর কেউ। বছরজুড়ে সাফল্যের নিরিখে ব্যালন ডি’অর জয়ে এবার পর্তুগিজ অধিনায়কের সম্ভাবনাই জোরাল ছিল। কিন্তু কয়েক দিন ধরে পুরস্কারটি নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। কেউ দাবি করছিলেন, মেসি আরেকবার পাচ্ছেন। আবার কয়েকটি গণমাধ্যম নানা সূত্রের বরাত দিয়ে বলছিল রোনালদোই জিতবেন।

বিশ্বজুড়ে ১৭৩ জন সাংবাদিকের ভোটে সেরাদের তালিকা করা হয়।  তালিকার দ্বিতীয়, তৃতীয় স্থান দুটি মেসি এবং নেইমারের। চতুর্থ জুভেন্টাসের ইতালিয়ান গোলরক্ষক বুফন, পঞ্চম রিয়ালের ক্রোয়েশিয়ান তারকা লুকা মডরিচ, ছয় নম্বরে রিয়ালের সার্জিও রামোস, সপ্তম স্থানে পিএসজির এমবাপে, অষ্টম চেলসির ফরাসি সেন্ট্রাল মিডফিল্ডার এন’গোলে কান্তে, ৯ নম্বরে বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবের্তো লেভানডোভস্কি, দশ নম্বরে টটেনহ্যাম স্ট্রাইকার হ্যারি কেন, ১১তম স্থানে কাভানি, ইসকো ১২তম, ১৩তম স্থানে লুইস সুয়ারেজ, কেভিন ডি ব্রুইন ১৪তম স্থানে, হ্যাজার্ড ১৯তম, ডি গিয়া ২০তম, কৌতিনহো ২৯তম।

পাঁচ! পুরস্কার হাতে নিয়ে রোনালদোর ইশারা
Banglabid

২০০৮ সালে রোনালদো এই পুরস্কার জেতার পর মেসি টানা চারবার জিতে নেন। এরপর ২০১৩, ১৪ সাল পর্যন্ত রোনালদো পুরস্কারটি নিজের দখলে রাখেন। ২০১৫ সালে মেসি আবার সেটি পুনরুদ্ধার করেন। পরের বছর আবার রোনালদো।

২০১০ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার ও ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর একীভূত হয়ে ২০১৫ পর্যন্ত ফিফা ব্যালন ডি’অর নামে চালু ছিল। ২০১৬ সাল থেকে ফিফা ও ব্যালন ডি’অর আলাদাভাবে পুরস্কার দেয়া শুরু করে।

গত মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনালদোর। লিগে দলের পক্ষে সর্বোচ্চ গোল করার পথে শেষ তিন রাউন্ডে পাঁচ গোল করে শিরোপা জয়ে ভূমিকা রাখেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি কীর্তি গড়েন নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যালন ডি”অর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT