চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর ইটের জবাবে রামোসের পাটকেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল ছেড়ে জুভেন্টাসে যেতেই অতীতের কথাগুলো যেন ভুলে গেছেন রোনালদো। নতুন সতীর্থদের পেয়ে বলছেন, ‘পরিবারের মতো মনে হচ্ছে।’ রোনালদোর এই কথাই ভালোভাবে নিতে পারছেন না রামোস।

জুভেন্টাসকে নিয়ে রোনালদোর ‘পরিবার’ তকমায় অনেকেই বলছেন তাহলে রিয়ালে কি ভালো ছিলেন না সিআরসেভেন। রামোসকে সাংবাদিকরা এমন ইঙ্গিত দিতেই জবাব দেন, ‘আমি জানি না সে কী বলতে চেয়েছে। এতটুকু বলতে চাই রিয়ালে আমরা সব সময় পরিবারের মতোই থাকি।’

বিশ্বকাপের পর রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেন। তাকে দলে টানতে ১০৫ মিলিয়ন ইউরোতে চুক্তি করে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। চুক্তিটা ২০২২ সাল পর্যন্ত। এই চার বছরে আনুষঙ্গিক সুযোগ সুবিধাসহ বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো করে বেতন পাবেন রিয়ালের সাবেক এই ফুটবলার।

রিয়ালকে দুইবার স্প্যানিশ লিগ এবং কোপা ডেল রে জিতিয়েছেন রোনালদো। মাদ্রিদের হয়ে উয়েফা সুপার কাপ জিতেছেন বেশ কয়েকবার। চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন চারবার। রিয়ালে থাকার সময়ই নিজে চারবার জিতেছেন ব্যালন ডি’অর পুরস্কার।

উয়েফা সুপার কাপের আগে রামোস বলেন, ‘আমাদের অনেক সাফল্য আছে। পরিবারের মতো থেকেছি বলেই এসব সম্ভব হয়েছে।’

রোনালদো নিজেদের দলের জন্য এক সময় গুরুত্বপূর্ণ থাকলেও সামনের দিনগুলোতে তাকে ছাড়াও দল জিতবে বলে মনে করেন রামোস, ‘রোনালদোর মতো খেলোয়াড়কে হারানো নেতিবাচক বিষয়। কিন্তু তাকে ছাড়াও আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে পারি।’

ট্যাগ: রোনালদো-রামোসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করলো শিল্পী সমিতি

পরবর্তী

আশরাফুলের ভুল, বিসিবির শিক্ষা

পরবর্তী

আশরাফুলের ভুল, বিসিবির শিক্ষা

সড়ক দুর্ঘটনা-ঈদ

চায়ের দোকানে ট্রাক, নিহত ১

সর্বশেষ

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT