চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোদের বিদায় করে ফ্রান্সের সামনে উরুগুয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

টানা দুই ম্যাচে এই প্রজন্মের সেরা দুই ফুটবলারকে হারাল রাশিয়া বিশ্বকাপ। মেসির পর উরুগুয়ের বিপক্ষে ১-২ গোলে হেরে বাড়ির পথ ধরতে হচ্ছে রোনালদোর পর্তুগালকে। কোয়ার্টারে সুয়ারেজদের খেলতে হবে ফ্রান্সের বিপক্ষে।

উরুগুয়ের দুটি গোলই কাভানি করেছেন। পর্তুগালের গোলটি পেপের।

প্রথমার্ধে পর্তুগাল ৬৪ শতাংশ সময় বল দখলে রেখেও ০-১ গোলে পিছিয়ে থাকে। এই সময়ে তারা ২৫৮টি পাস খেলে। অন্যদিকে উরুগুয়ে পাস খেলে ১৪৫টি।

সপ্তম মিনিটে কাভানি-সুয়ারেজ যুগলবন্দীতে এগিয়ে যায় উরুগুয়ে। সুয়ারেজের দারুণ ক্রসে লাফিয়ে হেড করে বল জালে জড়ান পিএসজি তারকা।

দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে সমতায় ফেরে পর্তুগাল। কর্নার থেকে উড়ে আসা বল রোনালদো লাফিয়ে মাথায় নিতে না পারলে পেপে সুযোগ পেয়ে যান। আনমার্ক অবস্থায় ছিলেন। বেশ লাফিয়ে বল জালে পাঠিয়ে দেন।

৬২তম মিনিটের সময় এগিয়ে যায় উরুগুয়ে। এবারও গোলদাতার নাম কাভানি। এবার তাকে পেনাল্টি এরিয়ার বাঁদিকে বল দেন রড্রিগো বেন্টানকুর। দারুণভাবে বডি ওপেন করে বল রিসিভের অপেক্ষা না করে বল জালে প্লেস করেন। দূরের পোস্ট দিয়ে সেটি তার ঠিকানায় চলে যায়। টুর্নামেন্টে কাভানির এটি তৃতীয় গোল।

৭০ মিনিটে অন্যতম সহজ একটি সুযোগ হাতছাড়া হয় পর্তুগালের। রাফায়েল গুয়েরেইরো প্রথম চিপ করলে সেটি পর্তুগাল গোলরক্ষক পোস্ট ছেড়ে বাইরে এসে গ্রিপ করতে গিয়ে ফেলে দেন। সামনে ছিলেন বের্নাডো সিলভা। ফাঁকা পোস্ট পেয়েও বাইরে মারেন তিনি!

পর্তুগাল এরপরও কয়েকটি সুযোগ পায়। কিন্তু কাজে লাগাতে পারেনি।

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমি হতাশ, দুঃখিত’

পরবর্তী

হলি আর্টিজানে হামলার ঘটনায় বুধবার আদালতে চার্জশিট দেবে গোয়েন্দারা

পরবর্তী
গুলশানের হলি আর্টিজানে জঙ্গিদের বিরুদ্ধে কমান্ডো অভিযান

হলি আর্টিজানে হামলার ঘটনায় বুধবার আদালতে চার্জশিট দেবে গোয়েন্দারা

আফগানিস্তান-তালেবান-যুদ্ধবিরতি ঘোষণা

যুদ্ধবিরতি শেষে আবার মুখোমুখি তালেবান ও আফগান সরকার

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT