চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ ভালোবেসে গোলাপ দেয়ার দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৮
লাইফস্টাইল
A A
রোজ ডে

ফুলের দোকানের সামনে সাজানো তাজা গোলাপের কদর অন্যদিনের চাইতে আজ একটু বেশি। আর তার কারণ হলো আজ ভালোবাসার মানুষটিকে গোলাপ উপহার দেয়ার দিন। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে। এর সাত দিন আগে থেকে শুরু হয় ভ্যালেন্টাইন উইক। আর ভ্যালেন্টাইন উইকের প্রথম দিনটি হলো রোজ ডে।

ভালোবাসা যদি খাঁটি হয়, তাহলে প্রিয় মানুষটিকে খুশি করার জন্য খুব বেশি দামী উপহার দেয়ার প্রয়োজন হয়না। একটি লাল গোলাপই যথেষ্ট। আবার মুখ ফুটে ভালোবাসি কথাটি বলতে পারেননা অনেকেই। এক্ষেত্রেও একটি লাল গোলাপ উপহার দিলেই বলা হয়ে যায় সবকিছু। কারণ, ভালোবাসার প্রতীকই যে লাল গোলাপ।

ভালোবেসে লাল গোলাপ দেয়ার প্রথা প্রচলিত আছে ক্লিওপেট্রার সময় থেকেই। রোমের পরাক্রমশালী বীর মার্ক অ্যান্টনির সঙ্গে ক্লিওপেট্রার প্রেমের কাহিনী নিশ্চয়ই জানা আছে? অ্যান্টনি আগেই শুনেছিলেন ক্লিওপেট্রার রূপ-লাবণ্যের কথা। এই রূপ দেখতে একদিন তিনি রোম থেকে এসে হাজির হলেন ক্লিওপেট্রার প্রাসাদের সামনে। ভিন্ন মতে মিসর আক্রমণ করতে এসে ক্লিওপেট্রার প্রেমে পড়েন অ্যান্টনি। ক্লিওপেট্রাকে অ্যান্টনি যতই দেখেন ততই আকর্ষণ আরও বেড়ে যায়। এই সম্পর্ক প্রেমে রূপ নেয়। প্রেমিক অ্যান্টনিকে নিজের শয়নকক্ষে অভ্যর্থনা জানানোর জন্য ক্লিওপেট্রা লাল গোলাপের পাপড়ির গালিচা তৈরি করেন।

Banglabid

রোজ ডে

রোজ ডে’র পেছনে লুকিয়ে আছে দারুণ মজার সব মিথ। ইংরেজি ‘রোজ’ শব্দটির অক্ষরগুলো কিছুটা এলোমেলো করলে তা হয় ‘ইরোজ’। ইরোজ হলেন ভালোবাসার দেবতা। আবার, গ্রিক মিথোলজিতে বলা হয়ে থাকে যে লাল গোলাপ ছিল দেবী ভেনাসের প্রিয় ফুল। ভেনাস ছিলেন ভালোবাসার দেবী।

তবে ভালোবাসে যে শুধু প্রেমিক-প্রেমিকাই গোলাপ আদান-প্রদান করতে পারবেন এমনটি নয়। প্রতিটি সম্পর্কের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আছে আলাদা রং এর গোলাপ। কাছের বন্ধুকে ভালোবাসা প্রকাশ করা হয় হলুদ গোলাপ উপহার দিয়ে। সাদা গোলাপ শান্তি এবং শোকের প্রতীক। কাউকে ধন্যবাদ জানাতে উপহার দিতে পারেন গোলাপি গোলাপ। কাউকে সম্মান জানাতে দেয়া হয় বেগুনি গোলাপ। তাহলে দেরী কেন? ফুলের দোকানে গিয়ে প্রিয় মানুষটির জন্য গোলাপটি কিনে ফেলুন এখনই। ভালোবাসায় ভরে উঠুক দিনটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলাপভালোবাসা দিবসভ্যালেন্টাইনস ডেরোজ ডে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্ধ্যায় ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন

পরবর্তী

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, ভবন ধসে হতাহত অনেকে

পরবর্তী
তাইওয়ান-ভূমিকম্প-তাইওয়ানের হুয়ালিয়েন

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, ভবন ধসে হতাহত অনেকে

নরেন্দ্র মোদি-নরেন্দ্র মোদির স্ত্রী-সড়ক দুর্ঘটনা-দুর্ঘটনায় আহত

সড়ক দুর্ঘটনায় আহত মোদির স্ত্রী

সর্বশেষ

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT