চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলের ৫০ হাজার টিকিট বিক্রি মাত্র এক ঘণ্টায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২২
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
Massive crowd of students at exam center in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেন যাত্রায় ঈদের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে। বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় অনলাইন ও কাউন্টার মিলিয়ে প্রায় ৫০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে রেলের অনলাইন টিকিট সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ।

শনিবার সহজ-এর জনসংযোগ বিভাগের ম্যানেজার ফারহাত আহমেদ বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

সহজ বলছে, রেলওয়ে টিকিটিংয়ের ইতিহাসে এই প্রথম লক্ষ গ্রাহক সফলতার সঙ্গে ঈদের টিকিট কাটছে। এর পুরো কৃতিত্ব দিতে হবে সহজ-কে। ঈদের টিকিট বেচা-কেনার প্রথম দিনেই প্রতি মিনিটে অনলাইনে প্রায় ৫ লাখ হিট বা ট্রাফিক সফলভাবে পরিচালনা করতে পেরেছে সহজ।

একই সাথে দেশব্যাপী ৭৭টি স্টেশনে কাউন্টারে সফলতার সাথে চলছে সহজ-এর টিকিটিং সিস্টেম। ২৩ এপ্রিল সকাল ৮টা থেকে থেকে ২৭ এপ্রিলের ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।

বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় প্রায় ৫০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট eticket.railway.gov.bd থেকে যাত্রীরা সফলতার সঙ্গে টিকিট কাটতে পারছেন।

ফরহাত আহমেদ জানান, রেলওয়ের টিকিটিংয়ে প্রথমবারের মতো অনলাইনে কিউ ম্যানেজমেন্ট নিশ্চিৎকরণের লক্ষ্যে থ্রটলিং প্রযুক্তি ব্যবহার করেছে সহজ। ফলে একদিকে যেমন লাখ লাখ হিট বা ওয়েবসাইট ট্র্যাফিক পর্যায়ক্রমিকভাবে পরিচালনা করা গেছে, তেমনি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করা গেছে।

বাংলাদেশ রেলওয়ে ও সহজ-এর সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ট্রেনের টিকিট ক্রয় করে নিরাপদে বাড়ি পৌঁছে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সেটিই সহজ এবং বাংলাদেশ রেলওয়ের মূল লক্ষ্য।

তারা জানায়, আধুনিক প্রযুক্তির উপযুক্ত ব্যবহারের ফলে যুগান্তকারী সফলতা এসেছে রেলওয়ের টিকিট পরিচালনায়।

ট্যাগ: অনলাইনে টিকিটট্রেনের টিকিটবাংলাদেশ রেলওয়েসহজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’

পরবর্তী

প্রয়োজনে আইপিএল ছেড়ে টেস্ট খেলবেন মোস্তাফিজ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজ টেস্টে ফেরার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়োজনে আইপিএল ছেড়ে টেস্ট খেলবেন মোস্তাফিজ

স্বাস্থ্যমন্ত্রী করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধের ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রায় ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি, ঝুঁকিতে কোন কোন এলাকা?

আগস্ট ২৯, ২০২৬

পিঠার ঘ্রাণে কবিতা-গানের আসর, বাচসাসে গুণীজনের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT