চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেজাউলের এবার ত্রিশ লাখ টাকার জিনিস পুড়ে ছাই

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১১:৪৭ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
গুলশান-আগুন-পুড়ে ছাই

গুলশান-১ নম্বর কাঁচাবাজারে ২০১৭ সালে যখন আগুন লাগে তখন ৭৫ লাখ টাকার জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছিল, এবার গেল ৩০ লাখ টাকার মালামাল।

নিজের কপালে হাত দিয়ে বিলাপ করে রেজাউল ইসলাম বলছিলেন, ‘এখন আমার কী হবে, আমার তো সব শেষ!’

গুলশান-১ কাঁচাবাজারের নতুন ২ নম্বর ‘আরআর ২ এন্টারপ্রাইজ’ দোকানটি ভাড়ায় চালাতেন রেজাউল ইসলাম। কসমেটিকসের দোকান ছিল তার।

Banglabid

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রায় ৩০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এর আগের আগুনে ৭৫ লাখ টাকার মালামাল ছিল।

রাজধানীর রামপুরার নিবাসী রেজাউল ইসলামের গ্রামের বাড়ি বাগেরহাটে। তার মেয়ে হুমায়ুরা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।গুলশান-আগুন-পুড়ে ছাই

রেজাউল বলেন, দোকানের মালিক শাহজাহান মল্লিকের কাছ থেকে ৫ লাখ টাকা অগ্রিমে দোকান ভাড়া নিয়েছিলাম, প্রতি মাসে দশ হাজার টাকা দোকান ভাড়া দিতাম। আমার এখন পথে দাঁড়ানো ছাড়া কোনো গতি নেই।

Reneta

ক্ষোভের সুরে তিনি বলেন, ‘এ মার্কেটে প্রায় বছর খানেক পর পর কেন আগুন লাগে তার কারণ জানি না।’

পুরো কাঁচাবাজারের কোনো দোকানই অবশিষ্ট নেই জানিয়ে কনফেকশনারি দোকানের মালিক মো. নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, বাজারের ২৯২টি দোকানের মধ্যে ৮১টি দোকান কিছুদিন আগে ডিএনসিসি মার্কেটের পার্কিংয়ে সরিয়ে নেয়া হয়েছিল। বাকি ২১১টি দোকানের সবগুলোই শনিবারের আগুনে পুড়ে গেছে।

নজরুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে তিনি আগুন লাগার পর খবর পান। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসে দেখেন পুরো মার্কেটেই আগুন দাউদাউ করে জ্বলছে।গুলশান-আগুন-পুড়ে ছাই

আব্দুল কালাম নামের আরেক কাঁচামাল ব্যবসায়ী বলেন, সবজির দু’টি দোকান ছিল তার, এখন কিছুই নেই। ‘আছে শুধু পোড়া আলু, এছাড়াও আমার ভাতিজার ক্রোকারিজের দোকান ছিল। পোড়া জিনিস পত্র বের করতে ভেতরে ঢুকব। আল্লাহ এখন আমাদের সহায়।’

কাঁচাবাজারের মাংসের ব্যবসায়ী গফুর হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সব শেষ হয়ে গেছে ভাই, পাঁচটি দোকান ছিল সব শেষ।’

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীর দুই প্লাটুন সেনাসহ বিমান এবং নৌবাহিনী।গুলশান আগুন-নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানিয়েছেন, ‘মার্কেটে আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না। পানির সংকট ছিল। ২০১৭ সালের অগ্নিকাণ্ডের পর যে সুপারিশ করা হয়েছিল, তা মার্কেট কর্তৃপক্ষ পরবর্তীতে অনুসরণ করেনি।’

শাকিল নেওয়াজ চ্যানেল আই অনলাইনকে বলেন, এ ঘটনায় ফায়ার সার্ভিস ঢাকার উপ-পরিচালক শামীম হাসান চৌধুরীকে প্রধান করে ডিএনসিসি এক্সটেনশন মার্কেটে আগুনের কারণ নির্ণয় পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ছবি: সাকিব উল ইসলাম, আরেফিন তানজীব

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনগুলশান ডিসিসি মার্কেটগুলশান-আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাঁচাবাজারে ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা: মেয়র আতিকুল

পরবর্তী

জঙ্গি অর্থায়নসহ নানা অভিযোগে রোহিঙ্গা ক্যাম্পে ছয় এনজিও নিষিদ্ধ

পরবর্তী
রোহিঙ্গা

জঙ্গি অর্থায়নসহ নানা অভিযোগে রোহিঙ্গা ক্যাম্পে ছয় এনজিও নিষিদ্ধ

তারার মেলায় চট্টগ্রামে শাড়ি উৎসব

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT