চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড ডাকছে ‘বুড়ো’ ফেদেরারকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
ফেদেরার

রজার ফেদেরার

বিগ ফোরের একমাত্র প্রতিনিধি হয়ে উইম্বলডনের সেমিতে এসেছিলেন। এবার নাদাল-জোকোভিচ-মারেদের মান বাঁচাতে রেকর্ড সংখ্যকবার ঘাসের কোর্টের গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছে গেছেন রজার ফেদেরার। সাতবার উইম্বলডন জয়ী সুইস কিংবদন্তির সামনে এখন সবচেয়ে বেশী বয়সে অষ্টম শিরোপার হাতছানি।

শুক্রবার ৩৬ ছুঁই-ছুঁই বুড়ো ফেদেরার যেন এবারের উইম্বলডনে ফিরিয়ে এনেছেন তার যৌবনের স্মৃতি। পুরো টুর্নামেন্ট জুড়ে একটি সেটও না হারার রেকর্ড ধরে রেখেছেন সেমিতেও।

তাতে দুমড়ে মুচড়ে গেছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিখ। একটু প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ী তারকা জয় পেয়েছেন ৭-৬(৭-৪), ৭-৬(৭-৪), ৬-৪ গেমে!

Banglabid

ফাইনালে পৌঁছেই একটি রেকর্ড প্রায় সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন ফেড-এক্স। সবচেয়ে বেশি ২৯ বার গ্র্যান্ডস্লামের ফাইনালে পা রাখার কীর্তি এখন সুইস কিংবদন্তির। আগে থেকে সবচেয়ে বেশি ১৮টি গ্র্যান্ডস্লাম জেতার রেকর্ড তো আছেই। রোববার সেটা হয়ে যেতে পারে ১৯! সঙ্গে সবচেয়ে বুড়ো বয়সে উইম্বলডন জেতার রেকর্ডটাও বগলদাবা করার সুযোগ থাকছে।

তবে ফাইনালে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। শুক্রবারের প্রথম সেমিতে স্যাম কুয়েরিকে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম ফাইনালে পা রেখেছেন মারিন সিলিচ। ফেডের পরীক্ষা নেবেন সিলিচই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইম্বলডন টেনিসরজার ফেদেরার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যান্ডারসনের কীর্তির দিনটা প্রোটিয়াদেরও

পরবর্তী

গিন্নির ‘কুটিরে’ কর্তা

পরবর্তী
বাজার করতে করতে অভিমান?

গিন্নির ‘কুটিরে’ কর্তা

জেরুজালেম-ইসরায়েল

জেরুজালেমে বন্দুকধারীদের হামলায় দুই পুলিশ সদস্য নিহত

সর্বশেষ

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT