চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৩৮ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জেতায় সুপার টুয়েলভে খেলার টিকেটও পেয়ে গেল টাইগাররা।

‘বি’ গ্রুপের শেষ ম্যাচে রাত আটটায় স্বাগতিক ওমানের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড। ওই ম্যাচের ফলের পর জানা যাবে কারা গ্রুপ চ্যাম্পিয়ন-রানার্সআপ। তার উপর নির্ভর করছে সুপার টুয়েলভে কোন গ্রুপে পড়বে বাংলাদেশ।

রাতের ম্যাচে স্কটল্যান্ড জিতলে গ্রুপে বাংলাদেশ হবে রানার্সআপ। আর যদি ওমান জিতে যায়, তখন তিন দলের পয়েন্ট হবে সমান ৪ করে। সেক্ষেত্রে রানরেটের হিসাব চলে আসবে সামনে। বড় সংগ্রহ আর বড় জয়ের পর তাতে টাইগারদের থাকছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও!

Banglabid

বাংলাদেশ: ১৮১/৭ (২০ ওভার), পাপুয়া নিউগিনি: ৯৭/১০ (১৯.৩ ওভার)

পাপুয়া নিউগিনিকে সামান্য রানের ব্যবধানে হারালেই চলত বাংলাদেশের। মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে এমন সমীকরণের ম্যাচে ১৮১ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ২৯ রানে ৭ উইকেট হারায় পাপুয়া নিউগিনি।

পঞ্চাশ ছুঁতে পারে কিনা সেটি নিয়ে জাগে সংশয়। প্রথম আট ব্যাটারের কেউই ছুঁতে পারেনি ‍দুই অঙ্ক। নয় নম্বরে নামা উইকেটরক্ষক-ব্যাটার ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলে টি-টুয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচান দলকে। ১৯.৩ ওভারে একশ আগেই গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি।

Reneta

টি-টুয়েন্টিতে টাইগারদের এটিই সবচেয়ে বেশি রানের জয়। এর আগে সর্বোচ্চ ব্যবধানের জয়টি ছিল ৭১ রানে আয়ারল্যান্ডের বিপক্ষে।

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে দারুণ নৈপুণ্য দেখান সাকিব আল হাসান। অলরাউন্ডার ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন দুটি করে উইকেট নেন। মেহেদী হাসান নেন একটি উইকেট।

টপঅর্ডারে সাকিব আল হাসানের লড়াই, মাঝে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ফিফটি, শেষে আফিফ-সাইফের ক্যামিও ইনিংসে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৮১ রানের পুঁজি পায় বাংলাদেশ। বিশ্বকাপে যেটি টাইগারদের সর্বোচ্চ রানের সংগ্রহ।

বড় সংগ্রহের পথে আফিফ হোসেনের ১৪ বলে ২১ ও সাইফউদ্দিনের ৬ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস দুটি রেখেছে দারুণ ভূমিকা। আবারও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। ৮ বলে ৫ রান করে ফেরেন সাজঘরে। নুরুল হাসান সোহান শূন্য রানে আউট হন গোল্ডেন ডাকে।

শেষ তিন বলে দুটি ছয় ও একটি চার মেরে সংগ্রহ বড় করেন সাইফউদ্দিন। থাকেন অপরাজিত। শেখ মেহেদী ২ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে তোলে পৌনে দুইশ পেরোনো রান।

ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে নাঈম শেখ মিডউইকেট ফিল্ডারের হাতে ক্যাচ দেন। আরেক ওপেনার লিটনের সঙ্গী হন সাকিব। দুজনে মানিয়ে নিতে সময় নেন। প্রথম ৩ ওভারে আসে মাত্র ৯ রান।

পরের তিন ওভারে ৩৬ রান নিয়ে পাওয়ার প্লে’র ঘাটতি পুষিয়ে দেন সাকিব-লিটন। ৬ ওভারে বাংলাদেশ তোলে ৪৫ রান।

দলীয় ৫০ রানে লিটন (২৯) ফেরেন সাজঘরে। ওভার প্রতি রান তোলার হার তখন মাত্র ৭। মুশফিক এসে টিকতে পারেননি বেশিক্ষণ। ১১তম ওভারে দলীয় ৭২-এ ফেরেন মি. ডিপেন্ডেবল।

দলীয় শতক পূর্ণ করে আউট হন সাকিব। ৪ রানের জন্য ফিফটি বঞ্চিত হন। টাইগার অলরাউন্ডার ৩৭ বলের ইনিংসে ছয়ের মার ছিল তিনটি।

মাহমুদউল্লাহ ২৭ বলে তিনটি করে চার ও ছয়ে ফিফটি ছুঁয়ে পরের বলে আউট হন। শেষে তরুণ ব্যাটাররা ঝড় তুলে বাংলাদেশকে বাঁচা-মরার ম্যাচে এনে দিয়েছেন বড় পুঁজি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সপাপুয়া নিউগিনিবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাম্প্রদায়িক সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত চায় সিএসও অ্যালায়েন্স

পরবর্তী

গত বছরের চেয়ে বেশি রাজস্ব অর্জন করেছে গ্রামীণফোন

পরবর্তী
গ্রামীণফোনের লোগো, বাংলাদেশের টেলিযোগাযোগ কোম্পানি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছরের চেয়ে বেশি রাজস্ব অর্জন করেছে গ্রামীণফোন

এ মাসেই স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT