চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়ার পথে নিশো-মেহজাবীনের ‘শিল্পী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A
নিশো-মেহজাবীনের শিল্পী রেকর্ড গড়ার পথে, আনন্দময় পরিবেশে পারফর্ম. Channel i News - চ্যানেল আই নিউজ

তুমুল আলোচনায় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত স্ট্রিট সিঙ্গারের জীবন নিয়ে নির্মিত নাটক ‘শিল্পী’। দেশজুড়ে যেমন দর্শক মাতিয়ে যাচ্ছে, তেমনি প্রশংসার জোয়ারে ভাসছে! শুধু তাই নয়, নাটকটি ভাইরাল হয়েছে অন্তর্জালের সব শাখায়!

এছাড়াও তুমুল জনপ্রিয়তা পেয়েছে নাটকে ঠোঁট মেলানো আফরান নিশো ও মেহজাবীনের গান। বিশেষ করে ‘বুক চিন চিন করছে হায়’ গানের সাথে দর্শকদের টিকটক ও ডাবসম্যাশ এখন শীর্ষ ভাইরাল গানের একটি!

১৮ জানুয়ারি সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় ‘শিল্পী’। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ২০ দিনে এটি ইউটিউবে অতিক্রম করেছে ৮০ লাখ ভিউয়ের ঘর! এরমধ্যে লাইক পড়েছে ৩ লাখেরও বেশি আর কমেন্ট পড়েছে ২০ হাজারের মতো।

নাটকটির এমন গতিতে দারুণ উচ্ছ্বসিত আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, নির্মাতা মহিম, প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পুসহ সংশ্লিষ্ট সবাই।

নির্মাতা মহিদুল মহিম বলেন, দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা বরাবরই থাকে আমার। সেই চেষ্টার মধ্যে এই কাজটির প্লট বেশ ব্যতিক্রম। স্ট্রিট সিঙ্গারদের নিয়ে আমাদের এখানে তেমন একটা কাজ হয়েছে বরে আমার জানা নেই। ফলে নাটকটি নিয়ে আমি প্রথম থেকেই আশাবাদী। এটাও ঠিক, নাটকটির চলমান গতি আমার ভাবনাকেও ছাড়িয়ে গেছে। মানুষ এভাবে নাটকটিকে হৃদয়ে তুলে নেবেন, বুঝিনি।

‘‌শিল্পী’র এই সফলতার জন্য মহিম কৃতজ্ঞতা জানিয়েছেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরীর প্রতি। তার মতে, দুজনের অসাধারণ অভিনয় ছাড়া এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

সিএমভি’র প্রধান এসকে সাহেদ আলী বলেন, ‘নাটকটির এমন জনপ্রিয়তায় আমরা উচ্ছ্বসিত। এরজন্য কৃতজ্ঞতা জানাই দর্শকদের।’

ট্যাগ: আফরান নিশোগানটিকটকনিশোভাইরালমেহজাবীনলিড বিনোদনশিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুশান্ত নেই, স্বাভাবিক জীবনে ফিরছেন রিয়া

পরবর্তী

গোলরক্ষককে দিয়ে পেনাল্টি নেয়ার কথা ভাবছেন গার্দিওলা

পরবর্তী
গোলরক্ষককে দিয়ে পেনাল্টি নেয়ার কথা ভাবছেন গার্দিওলা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলরক্ষককে দিয়ে পেনাল্টি নেয়ার কথা ভাবছেন গার্দিওলা

স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের মাধ্যমে নারীরা স্বয়ংক্রিয়ভাবে পণ্য সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃণমূলে সাড়া ফেলেছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT