চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপপুর ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃশ্চিন্তার কোনো কারণ নেই: প্রধানমন্ত্রী

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:৩৩ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A
মাথাপিছু আয়-প্রধানমন্ত্রী

মাথাপিছু আয়-প্রধানমন্ত্রী

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দু:শ্চিন্তার কোনো কারণ নেই বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে যারা ওই প্রকল্প দুটির বিরোধীতা করছে, তাদের ওই প্রকল্প বিষয়ে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে বলেও জানান তিনি।

আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উচ্ছিষ্ট বর্জ্য শোধনের জন্য রাশিয়ায় পাঠানো হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন: যারা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সমালোচনা করছেন, তারা না জেনে করছেন। আমি বাংলার ছাত্রী। তাই বলে মনে করবেন না, আমি এ ব্যাপারে কিছুই বুঝিনা। মনে রাখবেন, আমার স্বামীও কিন্তু নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন। যখন এই প্রস্তাবনাটি আমার কাছে এলো-তখন সবার আগে আমার কথা ছিলো বর্জ্য কোথায় যাবে? আমি সবার আগে, এ বিষয়টি সমাধান করি। রূপপুরের সকল বর্জ্য শোধনের জন্য রাশিয়ায় পাঠানো হবে।

Banglabid

রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে পরিবেশবাদী সংগঠন গুলোর আন্দোলনের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন: আমার মনে হয় না, তারা কখনও রামপাল গিয়েছে। যেখানে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেখান থেকে সুন্দরবন ১৪ কি.মি দূরে। তাই, সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এ কথাটিই ভুল। আপনারা মিউনিখে গিয়ে দেখুন, শহরের মধ্যেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তাদের তো কোনো সমস্যা হয়নি!

দিনাজপুরেও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কই কখনও তো শুনিনি ওই এলাকায় ফসল উৎপাদন কমে গেছে। কারও স্বাস্থ্যের সমস্যা হয়েছে। আসলে যারা বিরোধীতা করছেন, তারা উন্নয়ন চান না।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন,‘আপনারা উন্নয়ন চান না, গণতন্ত্র চান। তাহলে, আপনাদের জবাব দিতে হবে- আপনারা যে ২১ বছর ক্ষমতায় ছিলেন, তখন কি করেছেন? আমাদের সরকার গত আট বছরে যে উন্নয়ন করেছে, তা আপনাদের ২১ বছরেও হয়নি।

Reneta

দেশে প্রথম বেসরকারি টেলিভিশনের লাইসেন্স দিই আমরা। তাই, আজ দেশে এতোগুলো টেলিভিশন। এ কারণেই,  আপনারা আজ কথা বলতে পারছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিসরের কাছে সেমির স্বপ্নভঙ্গ জিমি-চয়নদের

পরবর্তী

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক উন্মুক্ত করা উচিত: তথ্যমন্ত্রী

পরবর্তী

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক উন্মুক্ত করা উচিত: তথ্যমন্ত্রী

ঐশ্বরিয়া রাই বচ্চন

ঐশ্বরিয়ার বাবার পাশে অমিতাভ

সর্বশেষ

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

আগস্ট ২৩, ২০২৬

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT