চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুমানা-ফারজানার ২৬৬ রানের জুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ০২, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলন

মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলন

সাউথ আফ্রিকা সফরে গা গরমের ম্যাচে দারুণ কীর্তি গড়েছেন রুমানা আহমেদ ও ফারজানা হক। দুই টাইগ্রেস ব্যাটসওম্যান জুটি বেধে ২৬৬ রান তুলেছেন। সেঞ্চুরি তুলে নিয়েছেন দুজনই। তাতে প্রতিপক্ষ নর্থ ওয়েস্টকে ২৭১ রানের বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

বুধবার পচেফস্ট্রমে শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ২৭০ রান তোলে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রুমানা-ফারজানা ৪৭.২ ওভার অবিচ্ছিন্ন থেকে ২৬৬ রানের জুটি গড়েন।

দুই উদ্বোধনী সানজিদা ইসলাম (৪) ও মুর্শিদা খাতুন (০) দ্রুত সাজঘরে ফেরার পর ক্রিজে জোট বাধেন রুমানা ও ফারজানা। এরপর ৪৭.২ ওভারজুড়ে তাদের আর বিচ্ছিন্ন করতে পারেননি প্রতিপক্ষ বোলাররা।

Banglabid

শুরুতে ধীরগতিতে রান তুলেছেন রুমানা ও ফারজানা। সময় যত গড়িয়েছে, ব্যাট চওড়া করতে চেষ্টা করেছেন। ২৫তম ওভারে কেবল একশর কাছে পৌঁছা দলটি তাতে আড়াইশ পেরিয়ে যায়।

প্রথমে শতক তুলে নেন রুমানা। চার মেরে ৯৫ থেকে ৯৯এ আসা তারকা পরের চার বলে রান নিতে পারেননি। ৪৫তম ওভারের শেষ বলটিতে এক নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন, সেটি ফারজানার সঙ্গে ২০০ রানের জুটিও পূর্ণ করে দেয়।

১২ চারে ১৩০ বলে শতক তুলে নেন ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসওম্যান রুমানা। শেষপর্যন্ত ১৩৬ রানে অপরাজিত থাকেন, ২০ চারে ১৪৪ বলের ইনিংস সাজিয়ে।

Reneta

রুমানা সেঞ্চুরির পর রান তোলার গতি বাড়ান, অন্যপ্রান্তে সঙ্গ দিয়ে যাওয়া ফারজানা শেষদিকে এসে ব্যাট চওড়া করেন। ইনিংসের দুই বল বাকি থাকতে সেঞ্চুরিও তুলে নেন ১৪২ বলে। শেষপর্যন্ত ১০ চারে সাজানো ১৪৩ বলের ইনিংসটি ১০২ রানে নিয়ে অপরাজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT