চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুমানার সামনে অনন্য রেকর্ডের হাতছানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে মর্যাদা পাওয়ার ১১ বছর পর বিশ্বকাপে অভিষেক হচ্ছে বাংলাদেশের মেয়েদের। অপেক্ষা আর কয়েক ঘণ্টার। বাংলাদেশে ভোরের আলো ফোটার আগেই নিউজিল্যান্ডের ডানেডিনে সাউথ আফ্রিকার বিপক্ষে নামবে টিম টাইগ্রেস। নিজেদের প্রথম বিশ্বকাপের রোমাঞ্চকর যাত্রায় রুমানা আহমেদের সামনে রয়েছে অনন্য অর্জনের হাতছানি।

বাংলাদেশের পক্ষে ওয়ানডে সংস্করণে সবচেয়ে বেশি রান ও উইকেট রুমানার। এক হাজার রান ও ৫০ উইকেট শিকারের খুব কাছে রয়েছেন এ অলরাউন্ডার।

৪২ ম্যাচে রুমানা করেছেন ৮৯৩ রান, নিয়েছেন ৪৫ উইকেট। যদি সামনের তিন ম্যাচে ১০৭ রান ও ৫ উইকেট নিতে পারেন, অসাধারণ এক রেকর্ডেই নাম লেখাবেন। দ্রুততম ডাবল ছোঁয়ার রেকর্ডে থাকবেন বিশ্বের তিন নম্বরে। আট দলের আসরে লিগপর্বে সব দলই পাবে সাতটি করে ম্যাচ।

Banglabid

সবচেয়ে কম, ৪০ ম্যাচে হাজার রান ও উইকেটের ফিফটি পূর্ণ করে রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের স্টেফিন টেইলরের দখলে। দ্বিতীয় স্থানে আছেন ভারতের অফস্পিনিং অলরাউন্ডার দীপ্তি শর্মা। তার লেগেছে ৪৩ ম্যাচ।

টাইগ্রেস লেগ স্পিনিং অলরাউন্ডার রুমানা ৪২ ম্যাচে ২৬ গড়ে পাঁচ ফিফটিতে করেছেন ৮৯৩ রান। তার পেছনে থাকা ফারজানা হক পিংকি ৪১ ম্যাচে ২৪ গড়ে সর্বোচ্চ সাত ফিফটিতে করেছেন ৮৪১ রান।

বোলিংয়ে উইকেট দখলের লড়াইয়ে বাংলাদেশের দ্বিতীয় স্থানে রয়েছেন খাদিজাতুল কুবরা। মাত্র ৩১ ম্যাচ খেলে নিয়েছেন ৪২ উইকেট। তবে এ অফস্পিনার বিশ্বকাপ দলে সুযোগ পাননি। ৩৭ ম্যাচে ৪১ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সালমা খাতুন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজনিউজিল্যান্ডবাংলাদেশরুমানালিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT