চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুমানার বীরত্বে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:১৬ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তানের দেয়া ২০২ রানের লক্ষ্য টিম টাইগ্রেস তাড়া করে ৭ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখে।

রুমনা আহমেদ ৪৪ বলে ৫০ ও সালমা খাতুন ১৩ বলে ১৮ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জয় এনে দেন। শারমিন আক্তার ৬৭ বলে ৩১, ফারজানা হক ৯০ বলে ৪৫ ও রিতু মনি ৩৭ বলে ৩৩ রানের ইনিংস খেলেন।

রোববার টস জিতে আগে বোলিং বেছে নেয় বাংলাদেশ। ৪৯ রানে ৫ উইকেট তুলে নিয়েও পাকিস্তানকে অল্পতে আটকানো যায়নি। ২০২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে মন্থর গতিতে রান তোলায় জয়ের পাল্লা ঝুঁকে যাচ্ছিল পাকিস্তানের দিকে।

Banglabid

লাল-সবুজ অধিনায়ক ও অন্যতম সেরা মিডলঅর্ডার ব্যাটার নিগার ২৬ বলে করেন মাত্র ৪ রান। দলীয় ১০০ রান আসে ৩৬তম ওভারে। পরে দ্রুত রান তোলার চ্যালেঞ্জে ভালোই এগিয়ে যাচ্ছিলেন রুমানা ও রিতু। শেষ ৫ ওভারে ৫ উইকেট হাতে রেখে দরকার পড়ে রান ৪৩ রান।

রিতু আউট হলে ভাঙে ৬১ রানের ষষ্ঠ উইকেট জুটি। লতা মণ্ডল ও ফাহিম খাতুন পরপর দুই বলে উইকেট দেন ওমাইমা সোহেলকে। ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একরকম ছিটকে যাওয়ার শঙ্কা জাগে।

ওমাইমার পরের ওভারে রুমানা তিনটি ও সালমা একটি চার মেরে জয়ের আশা জাগান। শেষ পর্যন্ত তাদের বীরত্বেই ম্যাচ জেতে বাংলাদেশ। অষ্টম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে ২৫ বলে তারা যোগ করেন ৪২ রান।

Reneta

আগে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতে বিপদে পড়ে। পঞ্চাশের আগেই হারায় পাঁচ ব্যাটারকে। ১৩৭ রানের ষষ্ঠ উইকেট জুটি তাদেরকে নিয়ে যায় দুইশ পেরোনো সংগ্রহে।

নিদা দার ১১১ বলে ৮৭ রান করে আউট হন। আলিয়া রিয়াজ ৮২ বলে ৬১ করে অপরাজিত থাকেন। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তোলে ২০১ রান।

রিতু মনি ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট। সালমা ও রুমানা নেন একটি করে উইকেট। আগে মুখোমুখি তিন দেখায় দুইবার পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার মিলল তৃতীয় জয়ের দেখা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগ্রেসবাংলাদেশ-পাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেড়ে চলেছে ডেঙ্গু রোগী, হাসপাতালে আরও ১১০ জন ভর্তি

পরবর্তী

বিএনপি চায় খালেদা জিয়া অসুস্থ থাকুক: তথ্যমন্ত্রী

পরবর্তী

বিএনপি চায় খালেদা জিয়া অসুস্থ থাকুক: তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT