চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুট পরিবর্তন হয়ে বরিশালের লঞ্চে সদরঘাটে ইয়াবা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

মাদক ইয়াবা ব্যবসার জন্য ভিন্ন ভিন্ন নতুন রুট ব্যবহার করছে ব্যবসায়ীরা। সম্প্রতি একটি পাচারকারী চক্র মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারের রুট ব্যবহার না করে লঞ্চ যোগে বরিশাল হয়ে সদরঘাটে পৌঁছায়।

সম্প্রতি উত্তরা পূর্ব থানার পলওয়েল কারনেশন শপিং সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসার সাথে জড়িত মো. হাবিবুল্লা(৪৫), মো. কাশেম(২৩) ও মো. আব্দুর রাজ্জাক(২২)কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধতথ্য (ডিবি) পূর্ব বিভাগ।

আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিতে পাচারকারীরা অপরাধ করার জন্য এক এক সময় এক এক রকম পদ্ধতি অবলম্বন করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এবার এমন একটি চক্রকে গ্রেফতার করেছে যারা মাদক বহনে সম্পূর্ন নতুন রুট ব্যবহার করেছে।

Banglabid

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি’র গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিকদার মো. হাসান ইমাম বলেন, মাদক ব্যবসার এই চক্রটি এবার মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার হয়ে না এসে তারা প্রথমে যায় বরিশালের গলাচিঁপায়। সেখান থেকে লঞ্চ যোগে সদরঘাটে আসে। তারপর এই ইয়াবা পৌঁছে দেওয়ার কথা ছিলো টঙ্গীতে। তাদের এই মিশন প্রায় সফলও হয়েছিল কিন্তু উত্তরা পলওয়েল কারনেশন শপিং সেন্টারের সামনে তারা ডিবি পুলিশের হাতে ধরা পড়েন।

গ্রেপ্তারদেরসহ পলাতকদের অভিযুক্ত করে ডিএমপির উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মো. ফরমান আলী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যুক্তরাষ্ট্রে?

পরবর্তী

নানা হচ্ছেন ডিপজল

পরবর্তী

নানা হচ্ছেন ডিপজল

ইমার্জিং এশিয়া কাপ: বাংলাদেশের নেতৃত্বে শান্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT