চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুটদের শতভাগ ম্যাচ ফি’র সঙ্গে গেল ৫ পয়েন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্রিসবেন টেস্টের হারের ধাক্কা সামলে ওঠার আগেই বড় দুঃসংবাদ শুনলো জো রুটের দল। গ্যাবায় স্লো ওভার রেটের কারণে ইংলিশ ক্রিকেটারদের পুরো ম্যাচ ফি কেটে নিয়েছে আইসিসি। এছাড়া, খাঁড়ার ঘা হিসেবে ইংলিশদের থেকে কাটা গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান পাঁচ পয়েন্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি ইংল্যান্ড। সব হিসেব বাদ দিয়েও পাঁচ ওভার কম করেছে ইংলিশ বোলাররা। আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। ফলে শতভাগ ম্যাচ ফি হারিয়েছেন ইংলিশ খেলোয়াড়রা।

অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতি ওভার কমের জন্য কেটে নেওয়া হয় এক পয়েন্ট। সেকারণে পাঁচ ওভার কম করায় পাঁচ পয়েন্ট খুইয়েছে জো রুটের দল।

Banglabid

ইংল্যান্ডের ক্রিকেটারদের জরিমানা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন। রেফারি বুনের আনা অভিযোগ মেনে নিয়েছেন ইংলিশ অধিনায়ক রুট। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

England docked World Test Championship points after first #Ashes Test.#WTC23 | More details 👇https://t.co/I2tWyt1MeD

— ICC (@ICC) December 11, 2021

ম্যাচ হার, জরিমানা এরপর পয়েন্ট হারানো— সবগুলো নিশ্চয় রুটদের মাথা ব্যাথার কারণ হয়ে দাড়াবে। এর আগেও দুই পয়েন্ট খুইয়েছে রুটের দল। এবার আরও পাঁচ পয়েন্ট হারানোয় তাদের অর্জন করা চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে কাটা যাচ্ছে সাত পয়েন্ট।

Reneta

অ্যাশেজের প্রথম টেস্ট হারলেও ৫ ম্যাচে ২৩.৩৩ শতাংশ হারে ১৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ছিল ইংলিশরা। তবে পয়েন্ট খুইয়ে তারা নেমে গেছে সাত নম্বরে। ৫ পয়েন্ট কাটা যাওয়ায় তাদের সংগ্রহ এখন ১৫ শতাংশ হারে ৯ পয়েন্ট। তালিকায় সবার উপরে রয়েছে শ্রীলঙ্কা। দুইয়ে অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোড অব কন্ডাক্টজরিমানাজো রুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানবাধিকার লঙ্ঘনের কথা আজ প্রমাণিত: মির্জা ফখরুল

পরবর্তী

তরুণ প্রজন্মকে দাবায় বিকশিত করতে ‘চেস ফেস্টিভাল’

পরবর্তী

তরুণ প্রজন্মকে দাবায় বিকশিত করতে ‘চেস ফেস্টিভাল’

এবার ঊষা উত্থুপের কণ্ঠে ইশতিয়াকের গান

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT