চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন পগবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রিমিয়ার লিগ মৌসুম শুরুর ম্যাচে চার অ্যাসিস্ট করে প্রশংসায় ভাসছেন পল পগবা। এরমাঝেই খবর, সামনের মৌসুমে তাকে আর পাচ্ছে না রেড ডেভিলরা। এমনকি ফরাসি তারকার নতুন গন্তব্য যে রিয়াল মাদ্রিদ, সেটিও বলে দিচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম।

ম্যানইউতে চুক্তির শেষ ১২ মাসে ঢুকে পড়েছেন পগবা। নতুন চুক্তিতে বসার তেমন কোনো আগ্রহ দেখাচ্ছেন না। আগ্রহটা আটকে ফ্রি-এজেন্ট হয়ে সামনের মৌসুমে রিয়ালে চলে যাওয়া। এমনই জানাচ্ছে মার্কা।

গত কয়েক মৌসুম ধরেই দলবদলের সময় এলে পগবাকে ঘিরে রিয়ালের গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠে। ফ্রেঞ্চ মিডফিল্ডার গোপনও করেননি বার্নাব্যুতে খেলতে যাওয়ার ইচ্ছার বিষয়টি। স্বদেশি কিংবদন্তি জিনেদিন জিদান যখন রিয়ালের কোচ ছিলেন, পগবা তো হুটহাট রিয়ালে যাওয়া ইচ্ছার কথা বলে বসতেন প্রকাশ্যেই।

Banglabid

আসছে বছরের জুনে ম্যানইউর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, তখন ফ্রি-এজেন্ট হয়ে স্পেনে পাড়ি জমাবেন পগবা। আপাতত এমন সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বলে সূত্র তার ঘনিষ্ঠজন।

পগবার সাথে আগামী মৌসুমে রিয়ালে আসার কথা আলোচনা হচ্ছে ডর্টমুন্ড তারকা আর্লিং হালান্ড ও পিএসজির কাইলিয়ান এমবাপেকে ঘিরেও। দুজনেই সামনের বছর ফ্রি-এজেন্ট হয়ে যাবেন নিজ নিজ ক্লাবে। এবং, এখনও পর্যন্ত বর্তমান ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে বসার কোনো হাবভাব প্রকাশ করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেজিদানপগবাম্যানইউরিয়াললিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT