চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের জয়ে শেষ মুহূর্তের ত্রাতা বেনজেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ পূর্বাহ্ণ ০১, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ লিগে পুঁচকে হুয়েস্কার বিপক্ষে জিততেই ঘাম ঝরাতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। শেষ মুহূর্তে করিম বেনজেমা ত্রাতা হয়ে অবশ্য পূর্ণ তিন পয়েন্টই এনে দিয়েছেন জিনেদিন জিদানকে।

রোববার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হুয়েস্কাকে ৩-২ গোলে হারিয়েছে মাদ্রিদ জায়ান্টরা। বেনজামা ছাড়া রিয়ালের বাকি দুটি গোল ইস্কো ও দানি সেবালোসের।

ম্যাচের তৃতীয় মিনিটে গোল খেয়ে শুরুতে পিছিয়ে পড়েছিল রিয়ালই। হুয়ান ক্যামিলো হার্নান্দেজের গোল স্বাগতিক দর্শকদের নড়েচড়ে বসার আগেই পিনপতন নীরবতা এনে দেয় বার্নাব্যুতে।

ম্যাচের ২৫ মিনিটে বেনজেমার শট গোলরক্ষকে প্রতিহত হয়ে ফিরলে ফিরতি শটে ইস্কো জাল খুঁজে নিলে সমতার স্বস্তি ফেরে রিয়ালে। সমতা নিয়েই আসে বিরতি।

দ্বিতীয়ার্ধে ফিরে ৬২ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। বেনজেমার ঠেলে দেয়া বল জালে পাঠিয়ে সেবালোস লিড এনে দেন। সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৪ মিনিটে হাভিয়েরের গোলে অতিথিরা সমতা ফেরালে।

শেষঅবধি পয়েন্ট হারানোর শঙ্কা কাটে ৮৯ মিনিটে। ত্রাতা হয়ে আসেন বেনজেমা। মার্সেলোর পাসে জয় আনা গোলটি করেন ফরাসি তারকা।

এই জয়ে ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনেই থাকল রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে দুই পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

ট্যাগ: বেনজেমারিয়াললিড স্পোর্টসহুয়েস্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

পরবর্তী

পাকিস্তানকে ৫-০’র লজ্জাই দিল অস্ট্রেলিয়া

পরবর্তী

পাকিস্তানকে ৫-০’র লজ্জাই দিল অস্ট্রেলিয়া

এইচএসসি-অভিভাবক

এইচএসসি পরীক্ষা শুরু আজ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT