চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রিয়ালের চিন্তায় সময় নষ্ট করব না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

হুলেন লোপেতেগিকে বরখাস্তের পর রিয়াল মাদ্রিদের ডাগআউটের জন্য অনেকের নামই শোনা যাচ্ছে। সবচেয়ে বেশি যার নাম শোনা যাচ্ছে, তিনি রবের্তো মার্টিনেজ। যাকে নিয়ে এতো হৈচৈ সেই মার্টিনেজই আবার বলছেন, রিয়াল কথা চিন্তা করে সময় নষ্ট করতে চান না তিনি।

লা লিগায় ভয়াবহ বাজে শুরু হয়েছে রিয়ালের। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখন টেবিলের ৯ নম্বরে লস ব্লাঙ্কোসরা। সর্বশেষ লিগ ম্যাচে এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর কোচ লোপেতেগিকে বরখাস্ত করা হয়। অস্থায়ী দায়িত্ব দেয়া হয়েছে ক্লাবের ‘বি’ দলের কোচ সান্টিয়াগো সোলারিকে।

আর্জেন্টাইন সোলারি জায়গায় এখন স্থায়ী কোচের খোঁজে রিয়াল। চেলসির সাবেক কোচ অ্যান্থনিও কন্তের সঙ্গে কথার বনিবনা না হওয়ায় চুক্তির সম্ভাবনা প্রায় ভেস্তে গেছে। এখন মার্টিনেজের দিকেই বেশি জোর দিয়েছে লস ব্লাঙ্কোসরা। স্প্যানিশ এই কোচ বর্তমানে আছেন বেলজিয়াম জাতীয় দলের দায়িত্বে।

Banglabid

রিয়ালের মতো দলের কোচ হতে চায় না এমন লোক খুব কমই আছেন। তবে ইচ্ছে থাকলেও এ বিষয় নিয়ে অহেতুক সময় নষ্ট করতে চান না মার্টিনেজ। রিয়ালে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলেও ভিটিএম নিউজকে কথায় বলেছেন, ‘আমরা এই বিষয়টির জন্য সময় নষ্ট করতে চাই না।’

বেলজিয়ামের সঙ্গে উইগান এবং এভারটনের সাবেক কোচ মার্টিনেজের চুক্তির মেয়াদ আছে ২০২০ পর্যন্ত। তার উপর রিয়াল-গুঞ্জন ওঠার পরই বেলজিয়াম ফুটবল ফেডারেশন জানিয়েছে, কোচকে ধরে রাখতে সম্ভব্য সবকিছু করব আমরা। এটাকে রিয়ালের জন্য এক রকম ‘হুশিয়ারি’ হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই, ময়মনসিংহে প্রধানমন্ত্রী

পরবর্তী

যার যার সংকট তাকেই দেখতে হবে: চঞ্চল চৌধুরী

পরবর্তী

যার যার সংকট তাকেই দেখতে হবে: চঞ্চল চৌধুরী

হোয়াইটওয়াশের দুঃখ ভুলে জিম্বাবুয়ের চোখ ‘ভিন্ন কিছুতে’

সর্বশেষ

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT