চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩১৪ রানে থামল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

একাধিক ক্যাচ মিস ও সহজ স্টাম্পিংয়ের সুযোগ হারানো বাংলাদেশ ৩১৪ রানে অলআউট করেছে ভারতকে। ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান।  

নাজমুল হোসেন শান্ত ৫ ও জাকির হাসান ২ রানে অপরাজিত থাকেন। ৬ ওভার ব্যাট করে নিজেদের উইকেট অক্ষত রাখেন তারা।

রিশাব পান্ত ও শ্রেয়াস আয়ারের পঞ্চম উইকেট জুটির ১৫৯ রান ভারতকে লিড এনে দেয়। ৯৩ রান করে রিশাব আউট হলে ভাঙে জুটি। ৮৭ রান করে ফেরেন শ্রেয়াস। দুজনই সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন।

তাউজুল ইসলাম ও সাকিব আল হাসান নেন চারটি করে উইকেট। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সকালের সেশনে একাই তিন উইকেট নেন তাইজুল। লাঞ্চ বিরতির পর খেলা শুরু হতেই সাফল্য পায় বাংলাদেশ। বিরাট কোহলিকে ফেরান তাসকিন। এ পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ভারতীয় ব্যাটার।

৯৪ রানে চতুর্থ উইকেট হারালেও রিশাব পান্ত ও শ্রেয়াস আয়ারের জুটিতে বড় লিডের আশা দেখে সফরকারীরা। তবে তাদের বিদায়ের পর খুব বেশি দূর যেতে পারেনি তারা। ৩১৪ রানে গুটিয়ে যায়।

Reneta

প্রথম সেশনটা নিজের করে নেন তাইজুল। টানা দুই ওভারে উইকেট তোলার পর পান তৃতীয় সাফল্য। তুলে নেন চেতেশ্বর পূজারার উইকেট।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতে কোহলি সাজঘরে ফিরলেও পঞ্চম উইকেট জুটিতে এগোচ্ছে ভারত।সেঞ্চুরির পথে রয়েছেন রিশাব। ফিফটি পেরিয়ে শ্রেয়াসও অপরাজিত। দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট হারায়নি ভারত।

২৪ রান করে সাজঘরে ফেরেন কোহলি। সকালে লোকেশ রাহুলের পর এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন শুভমন গিল। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের সকালে ভারতের দুই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি ফেরান তাইজুল।

বিরাট কোহলির সঙ্গে পূজারার জমে যাওয়া জুটি ভাঙেন শর্ট লেগে মুমিনুল হকের ক্যাচে। ভারতের সংগ্রহ তখন ৭২ রান। ৫৫ বলে দুটি চারে ২৪ রান করেন পূজারা।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২৭ রানের জবাবে আগের দিন কোনো উইকেট না হারিয়ে ১৯ রান তোলে ভারত। ৩ রানে অপরাজিত থাকা অধিনায়ক রাহুল দুই অঙ্ক ছুঁয়ে (১০) আউট হন। এলবিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। তাতেই মেলে প্রথম সাফল্য।

২৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। পরে আবারও আঘাত হানেন তাইজুল। অপর ওপেনার শুভমনকেও করেন এলবিডব্লিউ। চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান আউট হন ২০ রান করে। ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT